1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সত্য প্রকাশে আপোষ নয় সাংবাদিকদের উদ্দেশে প্রেস কাউন্সিল চেয়ারম্যান

  • শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

সত্য প্রকাশে আপোষ নয়
সাংবাদিকদের উদ্দেশে প্রেস কাউন্সিল চেয়ারম্যান

যশোর অফিস :

“সাংবাদিকতা শুধুই একটি পেশা নয়—এটি সমাজ ও রাষ্ট্রের প্রতি এক গভীর দায়বদ্ধতার নাম। সত্য বলার ক্ষেত্রে কখনো আপোষ করা চলবে না।”

এভাবেই শক্ত বার্তা দিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।

শনিবার সকালে(২৪ মে) যশোর সার্কিট হাউজে অনুষ্ঠিত এক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,

“সত্য-মিথ্যার মিশ্রণে সংবাদ পরিবেশনের যুগ শেষ। এখন সময় এসেছে সাহসের সঙ্গে সাদা-কালো আলাদা করে দেখানোর।”

তিনি বলেন, “দেশের গণমাধ্যম গত ১৫ বছরে নানা চাপে, প্রলোভনে এবং দুঃসময়ে সত্য উচ্চারণে পিছিয়ে পড়েছে।

এক শ্রেণির সাংবাদিক নেতা ও গণমাধ্যম কর্মী স্বেচ্ছায় দালালের ভূমিকায় অবতীর্ণ হয়ে সরকারপন্থী চাটুকারিতায় লিপ্ত ছিলেন। এ অবস্থার পুরোপুরি পরিবর্তন এখনও হয়নি।”

বিচারপতি হাকিম নতুন প্রজন্মের সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “আপনাদের হতে হবে নির্ভীক ও আপোষহীন।

তিনি আরও বলেন,“গণমাধ্যমকে চতুর্থ স্তম্ভ বলা হয় কারণ এটি জনমত গঠনের অপরিহার্য মাধ্যম। কিন্তু বিভাজনের রাজনীতি সাংবাদিক সমাজেও ঢুকে পড়েছে। নেতৃত্বের সংকট,ব্যক্তিকেন্দ্রিক দম্ভ এবং পেশাগত দায়িত্বে অবহেলার কারণে গ্রাসরুট সাংবাদিকতায় ইতিবাচক পরিবর্তন আসেনি।”
কর্মশালায় সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক মো.আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রেস কাউন্সিলের সচিব আব্দুস সবুর।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নুর-ই-আলম সিদ্দিকী, সিনিয়র তথ্য কর্মকর্তা রেজাউল করিম, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ দ্দৌলা, সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন,

দৈনিক লোকসমাজ-এর প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, বিএফইউজের সাবেক সহকারী মহাসচিব ও মানবজমিন-এর সিনিয়র রিপোর্টার নূর ইসলাম, জেইউজের সভাপতি আকরামুজ্জামান এবং সাধারণ সম্পাদক এস এম ফরহাদসহ যশোরে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত ৪০জন সাংবাদিক এই কর্মশালায় অংশগ্রহণ করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews