1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়ায় শিক্ষার্থী বিহিন একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, শিক্ষক কর্মচারি ঠিক থাকলেও নেই কোন শিক্ষার্থী

  • শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

বাঘারপাড়ায় শিক্ষার্থী বিহিন একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, শিক্ষক কর্মচারি ঠিক থাকলেও নেই কোন শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার :

বাঘারপাড়ায় একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, শিক্ষক কর্মচারি ঠিক থাকলেও নেই কোন শিক্ষার্থী। পাট দানের নামে চলে শিক্ষক কর্মচারিদের পারিবারিক গল্প।উক্ত প্রতিষ্ঠানে সভাপতি ও কয়েক জন সদ্যসের মেয়েরা পড়া শোনা করেন পাশের মাধ্যমিক বিদ্যালয়ে, প্রতিষ্ঠানের নাম: রোস্তমপুর দেবীনগর কৈখালী আয়াপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় স্থাপিত ২০০৪ সাল। যশোরের বাঘারপাড়া উপজেলা ৮নং বাসুয়াড়ী ইউনিয়নের আয়াপুর গ্রামে প্রতিষ্ঠানটি অবস্থিত।

৬ ষ্ঠ,৭তম ,৮ম, তিন ক্লাস মিলে ১৮ জন শিক্ষার্থীর কথা স্থানীয়রা জানান, তবে কয়েক জন মুরব্বি জানান এই প্রতিষ্ঠানে কোন ছেলে মেয়ে নেই কোন ক্লাস হয়না।হঠাৎ করে করে গত ১৮ মে ২০২৫ রোববার যশোর শিক্ষা বোর্ড উপ পরিদর্শক কর্মকর্তা ডালিম হোসেন, প্রতিষ্ঠানটি পরিদর্শনে আসেন।ক্লাস অডিড করতে যেয়ে ৮ম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা বইয়ের একটা বাংলা কবিতা পড়তে বলেন যা ওই ক্লাসের কেউ এক লাইন কবিতা পড়তে পারেনি।

স্থানীয়দের দাবী এসব ছেলে মেয়ে দের বিভিন্ন জায়গা থেকে ম্যানেজ করে নিয়ে আসা।
পরিদর্শনের পটভূমি: বিদ্যালয়টি সম্পর্কে বিভিন্ন অনিয়ম ও প্রতারণার অভিযোগ দীর্ঘদিন ধরে স্থানীয় প্রশাসন ও শিক্ষা বোর্ডের নজরে আসে। অভিযোগে উল্লেখ করা হয়, বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা অপ্রতুল হলেও শিক্ষক ও কর্মচারীর সংখ্যা অস্বাভাবিকভাবে বেশি।

প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা: পরিদর্শনকালে নিম্নলিখিত তথ্য পাওয়া যায় ,খাতা কলমে একশো ১০/১৫ জন হলেও বাস্তবে মোট শিক্ষার্থীর সংখ্যা: ১৬/১৭ জন, তাও অনিয়মিত। এ প্রতিষ্ঠানে আছেন শিক্ষক সংখ্যা: ৪ জন,কর্মচারী সংখ্যা: ৫ জন।বিদ্যালয়ের আশেপাশে ১,হাজার গজের মধ্যে আরো ৪-৫টি শিক্ষা প্রতিষ্ঠান আছে (প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা)।

স্থানীয় জনগণের অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন ধরে এখানে কার্যত কোনো শিক্ষাদান কার্যক্রম নেই। আজ অফিসার আসার কথা শুনে যশোর সদরের রায়মানিক সহ কয়েকটি বিদ্যালয় থেকে ৫০/৬০জন শিক্ষার্থী ৯টি ইজিবাইকে ভাড়া করে নিয়ে আসেন।

অতিরিক্ত অভিযোগসমূহ:

প্রতিষ্ঠানের নামে ৭৪ শতক জমি প্রতারণার মাধ্যমে লিখে নেওয়ার অভিযোগে ৬টি মামলা চলমান রয়েছে।
প্রতিষ্ঠানটি সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ করলেও বাস্তবে শিক্ষার কার্যক্রম প্রায় অনুপস্থিত।
স্থানীয় প্রতিক্রিয়া: পরিদর্শনকালে স্থানীয়রা উপস্থিত থেকে জানান, বিদ্যালয়টিতে ছাত্র-ছাত্রী নেই এবং এর কার্যক্রম সন্দেহজনক। তারা এসব বিষয়ে উপ-পরিদর্শকের কাছে বিস্তারিতভাবে অবগত করেন।

উপ-পরিদর্শক তিনার প্রাথমিক মতামত হিসেবে বলেন আমি মনে করি, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্তযোগ্য। প্রতিষ্ঠানটির বাস্তব কার্যক্রম, ছাত্র-ছাত্রী সংখ্যা, নিয়োগ ও অর্থনৈতিক লেনদেন ইত্যাদি বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের প্রয়োজন রয়েছে।

প্রথমত প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের তদন্তের জন্য একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন। ২য় শিক্ষার্থী উপস্থিতি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। ৩য়. সম্পত্তি সংক্রান্ত মামলাসমূহের অগ্রগতি মনিটর করা। ৪র্থ. শিক্ষার গুণগত মান নিশ্চিত করার লক্ষ্যে যথাযথ পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়ে উপ-পরিদর্শক বিদায় নেন।

এসব বিষয়ে প্রতিষ্ঠানের সভাপতির সাথে কথা হলে তিনি জানান আমার কথা কাগজ কলমে বলবে আমি এসব বিষয়ে ভালো মন্দ কোন মন্তব্য করবোনা,আপনারা আসতে পারেন। সভাপতিকে প্রশ্ন করা হলো আপনার মেয়ে পাশের স্কুলে ভর্তি কেন? এই স্কুলে দিলেন না কেন? এমন কয়েকটি প্রশ্ন করলে কোন উত্তর না দিয়ে এড়িয়ে যান তিনি।

চলবে…

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews