1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে দুই শিক্ষার্থীকে অপহরণের অভিযোগে আলাদা দুইটি মামলায় দুই যুবককে আটক

  • শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

যশোরে দুই শিক্ষার্থীকে অপহরণের অভিযোগে আলাদা দুইটি মামলায় দুই যুবককে আটক

যশোর অফিস :

যশোরে অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। একই সাথে ওই দুই ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার আটক দুই যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গত ১৯ মে বেলা সাড়ে ১১ টার দিকে যশোর সদর উপজেলার ভেকুটিয়া বাজার থেকে আষ্টম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করা হয়। এ ঘটনায় তার মা কোতয়ালি থানায় মামলা করেন।

মামলায় উল্লেখ করা হয়, ফেসবুকের মাধ্যমে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ধনেশ্বর গ্রামের দুলাল রহমানের ছেলে আরিয়ান মুন্সি (২২) নামে এক যুবকের সাথে পরিচয় হয়।

ওই যুবক বিভিন্ন প্রলোভনে তাকে অপহরণ করেছেন। বিষয়টি আমলে নিয়ে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় তাদের অবস্থান সনাক্ত করা হয়।
কোতয়ালি থানার এসআই তানিম ইসলামের নেতৃত্বে একটি টিম কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ধনেশ্বর গ্রামে অভিযান চালায়। বৃহস্পতিবার রাত আটটার পর ওই গ্রামের দুলাল রহমানের ছেলে আরিয়ান মুন্সীকে আটক করা হয়।

এক পর্যায় আরিয়ান মুন্সীর বাড়ি থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলার পর শুক্রবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। বিচারক ওই ছাত্রীকে পরিবারের জিম্মায় প্রদান করেন একই সাথে আরিয়ানকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এছাড়া, গত ২০ মে বিকেল ৩ টার দিকে যশোর সদর উপজেলার কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের সামনে থেকে ওই কলেজের প্রথম বর্ষের ছাত্রীকে (১৭) অপহরণ করা হয়।

দাবি করা হয় একই শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করা ফিরোজ হোসেন (১৯) নামে এক যুবক অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রেখেছে ওই ছাত্রীকে। ফিরোজ সদর উপজেলার মথুরাপুরে গ্রামের আলেক হোসেনের ছেলে। এ অভিযোগে ওই ছাত্রীর বাবা কোতয়ালি থানায় মামলা করেন।

বৃহস্পতিবার মধ্যরাতে যশোর সদর উপজেলার মথুরাপুর গ্রামের অভিযান চালান কোতয়ালি থানার এসআই জাহাঙ্গীর আলম। সেখান থেকে আলেক গাজীর ছেলে ফিরোজ হোসেনকে আটক করেন তিনি। একই বাড়ি থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।

শুক্রবার সকালে ওই দুইজনকে আদালতে সোপর্দ করা হলে বিচারক ওই ছাত্রীকে পরিবারের জিম্মায় দেন। এবং আসামি ফিরোজ হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews