1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে স্কুলছাত্রীর নগ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকির ঘটনায় মামলা

  • শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

যশোরে স্কুলছাত্রীর নগ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকির ঘটনায় মামলা

যশোর অফিস :

যশোরে প্রেমের অভিনয় করে কৌশলে স্কুলছাত্রীর নগ্ন ছবি মোবাইল ফোনে ধারন করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকির ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। এই ঘটনায় সহযোগিতার অপরাধে পুলিশ মামলার আসামি ফাতেমা তুজ জোহরা (১৯) নামে এক নারীকে আটক করেছে। সে শহরের পালবাড়ির মোড় এলজিইডি অফিসের সামনের শাহিদা মঞ্জিলের বাড়ির ভাড়াটিয়া আব্দুল লতিফের মেয়ে।

এই মামলার অন্যান্য আসামিরা হলো সদর উপজেলার ভেকুটিয়া গ্রামের মুশফিকুর রহমান জিহাদ (১৯), পালবাড়ি তেঁতুলতলা এলাকার মাহফুজের মেয়ে সুমাইয়া সেতু (১৯), এবং তাদের বন্ধু সুমনা (১৯) ও জান্নাত (১৯)।

ওই স্কুলছাত্রীর মা কোতয়ালি থানায় দায়েরকরা এজাহারে উল্লেখ করেছেন,তার স্বামী প্রবাসি। শহরের পালবাড়ির পাওয়ার হাউজের কাছের একটি বাড়িতে ভাড়া থাকেন। তার মেয়ে একটি স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষাথর্ী।

আসামিরা একই স্কুলের লেখাপড়া করে। সেই সুবাদে তার মেয়ের সাথে আসামিদের পরিচয় হয়। আসামি জিহাদের সাথে তার মেয়ের ফুসবুকে বন্ধুত্ব আছে। জিহাদ নানা ভাবে হুমকি দিয়ে তার সাথে প্রেম করতে বাধ্য করে। এবং ম্যাসেঞ্জরে ভিডিও কল দিয়ে কথা বলে। অন্যান্য আসামিদের সমন্বয়ে একটি ফেসবুক গ্রুপ আছে। জিহাদ প্রেমের সূত্রে ধরে তার মেয়েকে নগ্ন করতে বাধ্য করে এবং ভিডিও কল দেয়।

সেখানে জিহাদ কৌশলে ছবি তুলে নেয়। পরে ওই ছবি এডিট করে ম্যাসেঞ্জার গ্রুপে দেয়। এছাড়া স্কুলের শিক্ষকদের কছেও পাঠায়। এক পর্যায়ে জিহাদ তার মেয়ের সাথে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেয়।

তার মেয়ে রাজি না হওয়ায় ওই অশ্লীল ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। তিনি জানতে পেরে এই ঘটনায় থানায় মামলা করেন। পুলিশ এই মামলার মূল আসামি জিহাদকে আটক করতে পারেনি। তবে অন্য আসামি ফাতেমা তুজ জোহরাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews