যৌতুক দাবির অভিযোগে স্ত্রী মিম খাতুনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা করেছেন তার স্বামী। বুধবার যশোর সদরের আড়পাড়া গ্রামের আদিল উদ্দিনের ছেলে পারভেজ বাদী হয়ে এ মামলা করেছেন।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলী অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন কোতয়ালি থানার ওসিকে। আসামি মিম খাতুন নড়াইল লোহাগাড়ার রামপুর গ্রামের আব্দুল শেখের মেয়ে।

মামলার অভিযোগে জানা গেছে, ২০২২ সালের ১৫ জুলাই পারভেজ উভয় পরিবারের সম্মতিতে মিম খাতুনকে বিয়ে করেন। বিয়ের সময় মিম খাতুনকে সোনার গলার চেন, কানের দুল, আংটি দেয়া হয়েছিল। বিয়ের কয়েক মাস যেতে না যেতে মিম খাতুন বাড়ির সদস্যদের গালমন্দ করত।
সম্প্রতি মিম খাতুনকে তার পিতা এসে বাড়িতে নিয়ে যান। এরপর মিম আর শ্বশুর বাড়ি আসতে চায়না। ১৭ মে মিমসহ তার বাড়ির লোকজন পারভেজের বাড়িতে আসে।
এ সময় কথাবার্তার এক পর্যায়ে মিম খাতুন ২ লাখ টাকা দাবি করে। দাবিকৃত টাকা না দিলে পারভেজের সাথে সংসার করবেনা বলে জানিয়ে দেন। বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।

Leave a Reply