1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে শুরু হলো দুই দিনব্যাপী আঞ্চলিক কৃষি গবেষণা সম্প্রসারণ কর্মশালা

  • বুধবার, ২১ মে, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

যশোরে শুরু হলো দুই দিনব্যাপী আঞ্চলিক কৃষি গবেষণা সম্প্রসারণ কর্মশালা

যশোর অফিস :

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) আওতাধীন যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘আঞ্চলিক গবেষণা সম্প্রসারণ পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা’। বুধবার (২১ মে) সকালে যশোরের আরএআরএস সেমিনার কক্ষে কর্মশালার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মো. মতিয়ার রহমান। কর্মশালার উদ্বোধনকালে তিনি বলেন,বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব অপরিসীম।

ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি গবেষণার বিকল্প নেই। আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রগুলো এই কাজে অগ্রণী ভূমিকা রাখছে।”

তিনি আরও বলেন, “জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা, সীমিত কৃষি জমিতে অধিক উৎপাদন নিশ্চিত করা এবং কৃষকদের আয় বৃদ্ধি—এসবের জন্য প্রয়োজন আধুনিক কৃষি প্রযুক্তির উদ্ভাবন ও সম্প্রসারণ। গবেষণা লব্ধ প্রযুক্তি কৃষকের দোরগোড়ায় পৌঁছাতে পারলেই টেকসই কৃষি উন্নয়ন সম্ভব।”

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র যশোরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আলতাফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আলমগীর বিশ্বাস।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা হাফিজুর রহমান। কর্মশালায় কৃষি বিজ্ঞানী, গবেষক ও কৃষি সম্প্রসারণ কর্মীরা অংশগ্রহণ করেন। কর্মশালায় গবেষণা কার্যক্রমের মূল্যায়ন ছাড়াও আগামী দিনের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews