1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঁধনের পরিবারের সংবাদ সম্মেলনকে মিথ্যা ভিত্তিহীন দাবি করলেন নাজনীন নাহার তিশা নাহিদ হাসান বাঁধনের বিরুদ্ধে আইনি লড়াই

  • মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

বাঁধনের পরিবারের সংবাদ সম্মেলনকে মিথ্যা ভিত্তিহীন দাবি করলেন নাজনীন নাহার তিশা নাহিদ হাসান বাঁধনের বিরুদ্ধে আইনি লড়াই

যশোর অফিস :

যশোর শহরের বারান্দিপাড়া মাঠপাড়া এলাকার বাসিন্দা নাজনীন নাহার (তিশা) মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলন করেন প্রতারক যুবক নাহিদ হাসান বাঁধন ও তার পরিবারের বিরুদ্ধে। সংবাদ সম্মেলনে প্রতারণার শিকার ওই নারী অভিযোগ করে বলেন, যুবক নাহিদ হাসান বাঁধন তাকে বিয়ের প্রলোভন দেখে তার সাথে প্রতারণা করেছে। তাছাড়া তার পরিবারের সদস্যরা আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে যে মিথ্যা অভিযোগ তুলে ধরেছেন তার সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন।তারা প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে মিথ্যা ভিত্তিহীন গল্প কাহিনী তৈরি করে সংবাদ সম্মেলনের তীব্র প্রতিবাদ জানান। ও মানহানির অভিযোগ তোলেন।

নাজনীন নাহার তার বক্তব্যে জানান, ১৬ বছর বয়সে (২০২২ সালে) স্কুলে পড়াকালীন নাহিদ হাসান বাঁধন তাকে প্রেমের প্রস্তাব দিতে থাকে এবং একপর্যায়ে জোর করে চুম্বনের ছবি তুলে তা ফেসবুতে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাকে ব্ল্যাকমেইল শুরু করে। পরবর্তীতে তাকে জেস গার্ডেন পার্ক সংলগ্ন একটি বাড়িতে নিয়ে তাকে বিয়ের প্রলোভন দেখায় শারীরিক সম্পর্ক তৈরি করে। বাঁধন তাকে বিবাহের মিথ্যা আশ্বাস দিয়ে প্রায় তিন বছর ধরে বিভিন্ন স্থানে স্ত্রীর পরিচয় করিয়ে দিতে থাকে।

নাজনীন দাবি করেন, পরে জানতে পারেন বাঁধন ইতিমধ্যে চারটি বিবাহ করেছেন। বিষয়টি পরিবারকে জানালে দুই পক্ষের মধ্যে শালিশি সভা হয়, কিন্তু বাঁধনের পরিবার ৫ লক্ষ টাকা যৌতুকের দাবি করে বিবাহে অস্বীকৃতি জানায়। এ সময় নাজনীনকে মারধরেরও অভিযোগ ওঠে। গত ১০ মে তিনি যশোর কোতয়ালী থানায় বাঁধনের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে।

প্রতিক্রিয়া ও হুমকির অভিযোগ

নাজনীন অভিযোগ করেন, বাঁধনের বোনের স্বামী বাদল মাহমুদ (খালধার রোড) তাকে মামলা প্রত্যাহার ও জীবননাশের হুমকি দিচ্ছেন। এছাড়া, গত ১৩ মে বাঁধনের পরিবার প্রেসক্লাবে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করে তার চরিত্র হননের চেষ্টা করেছে। তিনি সাংবাদিকদের কাছে তদন্তের অনুরোধ জানিয়ে বলেন”আমার বিরুদ্ধে তাদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি ন্যায়বিচার চাই।”

নাজনীনের পরিবার জানায়,ধর্ষন মামলার পাশাপাশি মানহানি ও হুমকির বিষয়েও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews