1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

জনগণের ভোটাধিকার নিয়ে কোন তালবাহানা সহ্য করা হবে না – অধ্যাপক নার্গিস

  • মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

জনগণের ভোটাধিকার নিয়ে কোন তালবাহানা সহ্য করা হবে না – অধ্যাপক নার্গিস

যশোর অফিস :

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, জনগণ তাদের চোখে যে ভাবে আগামীর বাংলাদেশকে দেখতে চায়, ঠিক সেভাবেই গড়তে হবে। জনগণ তাদের কাঙ্খিত গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চায়। জনগণের কাঙ্খিত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে এখনই তাদের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। তাদের ভোটাধিকার নিয়ে কোন তালবাহানা সহ্য করা হবে না। অবিলম্বে অবাধ সুষ্ঠু ও শান্তি পূর্ণ পরিবেশের মাধ্যমে তাদের ভোট দানের সুযোগ নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার সদর উপজেলার দেয়াড়া ইউনিয়ন মহিলা দল আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। দেশের বিরাজমান পরিস্থিতি পর্যালোচনা ও তৃণমূলে মহিলা দলকে শক্তিশালী করার লক্ষ্যে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে নার্গিস বেগম আরও বলেন বিএনপি কোন দিনই দেশ ও জনগণের স্বার্থে কারও সাথে আপোষ করে না। যে কারণে বিগত ১৭ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে একমাত্র বিএনপি রাজপথে অবিচল ছিল। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আজও বিএনপির আন্দোলন চলছে। জনগণ সাথে নিয়ে তাদের ভোটাধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে বিএনপির আন্দোলনের পরিসমাপ্তি হবে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। দেয়াড়া ইউনিয়নের নারঙ্গালী বাজারে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন মহিলা দল নেত্রী তাহমিনা আক্তার লিলি ।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাসিনা ইউসুফ, সিনিয়র সহসভাপতি সেলিনা পারভীন শেলী প্রমুখ। সমাবেশে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জারুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান মিঠু, সদর উপজেলা বিএনপি নেতা ইদ্রিস আলী প্রমুখ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews