কেশবপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও ৯ং গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের ৩ বারের সাবেক চেয়ারম্যান এস এম আলী রেজা(৬৮) দির্ঘদিন ব্রেন স্টোক করে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন।
২০মে বিকালে তিনি ভেরচি গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন( ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী,২ছেলে ও ৪মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে আগামীকাল সকাল দশটায় ভেরচি স্কুল মাঠে।

শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য,কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ,পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস,
কেশবপুর উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি রেহেনা আজাদ, পৌর বিএনপির সিনিয়র সভাপতি কুতুব উদ্দীন বিশ্বাস, কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক,
পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহিদ,কেশবপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস ও হুমায়ূন কবির সুমন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর হালিম মোড়ল সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply