যশোর সদরের চাচড়া মাহিদিয়া বাজারের একটি দোকান থেকে তিন ব্যারেল তেল চুরি করে নিয়ে গেছে অজ্ঞাত চোরচক্র। ওই চক্রটি এক ব্যারেল সরিষা ও দুই ব্যারেল সোয়াবিন তেল একটি পিকআপে করে উঠিয়ে নিয়ে গেছে।
এই ঘটনায় দোকান মালিক মিলন হোসেন কোতয়ালি থানায় একটি মামলা করেছেন।মামলায় মিলন হোসেন উল্লেখ করেছেন,তার মাহিদিয়া বাজারে মেসার্স মোড়ল এন্টারপ্রাইজ নামে একটি মুদি দোকান আছে।
গত ১৭ মে রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। পরদিন ১৮ মে সকাল ৮টার দিকে দোকানে এসে দেখেন দোকানের সার্টারের সামনে থাকা ৫টি ব্যারেলের মধ্যে ৩টি ব্যারলেট নেই।
সে সময় তিনি সিসি ক্যামেরার ফুটেজ দেখে জানতে পারেন ৬জন অজ্ঞাত ব্যক্তি একটি সাদা রং এর পিকআপে করে তিনটি র্যারেল নিয়ে চলে গেছে। ওই তিন ব্যরেলে ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের তেল ছিলো।
তিনি বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে। এই ঘটনায় থানায় অভিযোগ দিলে পুলিশ তা মামলা হিসাবে রেকর্ড করে।

Leave a Reply