1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে ককটেল বিস্ফোরণে এক শিশু নিহত,আহত ভাই

  • সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

যশোরে ককটেল বিস্ফোরণে এক শিশু নিহত,আহত ভাই

যশোর অফিস :

যশোর শহরের শংকরপুর এলাকায় কুড়িয়ে পাওয়া ককটেল নিয়ে ঘরের ভিতর খেলতে গিয়ে বিস্ফোরণে খাদিজা (৪) নামের এক শিশু মারা গেছে। আহত হয়েছে তার ভাই সজিব (৬)।

আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে শহরের শংকরপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত খাদিজা ও আহত সজিব স্থানীয় শাহাদৎ হোসেনের সন্তান।

পরিবারের সদস্যরা জানান, সকালে ঘরের ভেতর খেলছিল দুই ভাইবোন। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। পরে ধোঁয়ায় ঢেকে যায় ঘর। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় খাদিজা ও সজিবকে।

তাদের উদ্ধার করে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে খাদিজার মৃত্যু হয়।

শিশুদের স্বজনেরা ধারণা করছেন, বাড়ির পাশে জড়ো করে রাখা ভাঙ্গারির মধ্য থেকে কোনোভাবে বিস্ফোরকজাতীয় বস্তু সংগ্রহ করে থাকতে পারে শিশুরা। ওই এলাকার বেশিরভাগ বাসিন্দা দিনমজুর ও ভাঙ্গারির ব্যবসার সঙ্গে যুক্ত।

ঘটনার খবর পেয়ে যশোরের পুলিশ সুপার রওনক জাহান, কোতোয়ালি থানার পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন,

ঘটনাস্থলে বোম্ব ডিস্পোজাল ইউনিট কাজ করছে। ঘরে কিংবা আশপাশে আর কোনো বিস্ফোরক আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews