এস, এম মুসতাইন ঃ বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নে ১৭ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় ধারাবাহিক ভাবে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রদান আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠিত হয়। ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান শেখ আরিফুল ইসলাম তিববত ও বাঘারপাড়া উপজেলা পরিষদের সম্মানীত মহিলা ভাইস চেয়ারম্যান বিথীকা রানী বিশ্বাস এর উপস্থিত থেকে উপকার ভোগীদের হাতে নগত অর্থ তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আলহাজ্ব মোঃ মাসুম আলী বিশ্বাস, পরিষদের উদ্যোক্তা মোঃ মাহমুদ হোসেন, সচিব মোঃ মোর্শেদ আলম, সচিবের সহায়ক মোঃ আবুতালেব। এছাড়া উপস্থিত ছিলেন মহিলা ইউপি সদস্য মোছাঃ আনোয়ারা বেগম, মোছাঃ শাহনাজ পারভীন, রিপ্না বিশ্বাস, ইউপি সদস্য মোঃ রেজাউল ইসলাম খন্দকার, বাবু চিন্ময় ভৌমিক, শেখ শাহাবুদ্দিন।


Leave a Reply