যশোরের শার্শা উপজেলার নাভারণ নিউ মার্কেটের উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি হাইমাস লাইটপোষ্ট স্থাপন করা হয়েছে।সোমবার (১৮ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লাইটপোষ্টটি উদ্বোধন করা হয়। শার্শা ইউনিয়ন পরিষদের অর্থায়নে লাইটপোষ্টটি স্থাপন করা হয়েছে।
লাইটপোষ্টটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১০ লাখ টাকা। ৬০ ফুট উচ্চতায় ৩০০ ওয়াটের একেকটিতে ৬টি করে মোট ১২ টি এলইডি বাল্ব লাগানো হয়েছে।
শার্শা থানা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান, উপজেলা ভূমি কর্মকর্তা শওকত মেহেদী সেতু এবং শার্শা উপজেলা জাতীয়তাবাদী দলের সভাপতি আবুল হাসান জহির লাইটটির উদ্বোধন করে বলেন, শার্শার নাভারণ বাজারের সৌন্দর্য বৃদ্ধির লক্ষে এবং আলোর স্বল্পতা দূরীকরনে নাভারন শহরের মধ্যবর্তী নিউ মার্কেটের লাইটটি স্থাপন করা হয়েছে।
যা ৩০০ মিটার এলাকা আলোয় আলোকিত হবে। এটি প্রতিদিন মোবাইলের মাধ্যমে রিমোট কন্ট্রোলে সন্ধ্যায় অন করে ভোরে অফ করা হবে।শার্শা ইউনিয়ন পরিষদের তত্বাবধানে পরিচালিত হবে।
এ উপস্থিত ছিলেন শার্শা উপজেলা জাতীয়তাবাদী দলের সভাপতি আবুল হাসান জহির এবং শার্শা উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান,শার্শা ইউনিয়ন পরিষদের প্রশাসক নূরুজ্জামান,
শার্শা জাতীয়তাবাদী দলের সহ-সভাপতি আহম্মাদ আলী শাহীন, শার্শা উপজেলা জাতীয়তাবাদী দলের প্রচার সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।

Leave a Reply