1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

যশোরে যৌতুক ও সন্তান অস্বীকারের ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলা

  • শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

যশোরে যৌতুক ও সন্তান অস্বীকারের ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলা

যশোর অফিস :

যশোরে সন্তানকে অস্বীকার করা এবং যৌতুক দাবিতে গালিগালাজ ও আত্মহত্যা প্ররোচনার অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। শহরের পূর্ব বারান্দী মালোপাড়ার স্বপন কর্মকার বাদী হয়ে বৃহস্পতিবার রাতে এ মামলা করেন। আসামি সম্রাট মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর রমজানপুর গ্রামের সমীর মন্ডলের ছেলে।

বাদী মামলায় উল্লেখ করেছেন, তার মেয়ে স্বর্নালীর সাথে দেড় বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তারই সূত্র ধরে মায়ের বেশ কিছু স্বর্ণালংকার নিয়ে আসামি সম্রাটের সাথে বাড়ি থেকে শরীয়তপুরের একটি কালী মন্দিরের পুরোহিতের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। কিছুদিন যেতেনা যেতেই তার মেয়েকে যৌতুক দাবিতে নির্যাতন শুরু করে তার স্বামী।

ফলে বাধ্য হয়ে কয়েক কিস্তিতে জামাই সম্রাটকে আট লাখ টাকা দেয়া হয়। এরই মধ্যে অন্তঃসত্বা হয়ে পড়েন মেয়ে স্বর্নালী। কিন্তু যৌতুক দাবিতে নির্যাতনও বাড়িয়ে দেয়া হয়। ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি তার মেয়েকে বাড়িতে পাঠিয়ে দেন।

২ জুন মেয়ে পুত্র সন্তান প্রসব করেন। একই বছরের ১৫ ডিসেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে মেয়েকে যৌতুকের জন্য গালিগালাজসহ আত্মহত্যার প্ররোচনা করে সম্রাট। কিছুক্ষণ পরে তার মেয়ে আত্মহত্যা করে।

এই ঘটনায় স্বর্ণালীর বাবা স্বপন কর্মকার গত ২২ এপ্রিল যশোর আদালতে মামলা করেন। বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত আলী মামলাটি এজাহার হিসেবে গ্রহণের জন্য কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছিলেন। একই সাথে পঁাচ কার্য্য দিবসের মধ্যে আদালতকে অবহিত করার জন্য আদেশ দেয়া হয়েছিল। সেই আদেশে গত ১৪ মে থানা পুলিশ মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews