1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

যশোর চুড়ামনকাটিতে এক ব্যক্তিকে মারপিটও জখম থানায় মামলা

  • শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

যশোর চুড়ামনকাটিতে এক ব্যক্তিকে মারপিটও জখম থানায় মামলা

যশোর অফিস :

যশোর সদর উপজেলার চুড়ামনকাটিতে ওয়াইফাই সংযোগ নিয়ে বিরোধের জেরে মিটু আহমেদ (৩০) নামে এক যুবককে মারপিটে জখম এবং হাসপাতালে মেডিকেল সার্টিফিকেট ছিনিয়ে নেয়ার ঘটনায় আদালতে দায়েরকরা পিটিশন কোতয়ালি থানায় নিয়মিত মামলা হিসাবে রেকর্ড হয়েছে।

আসামিরা হলো, চুড়ামনকাটি এলাকার জামানুরের দুই ছেলে রাব্বি (২৭) ও বাপ্পি (২৫), আমিনুর রহমানের ছেলে শামীম (৩৩), আলীর স্ত্রী নাসিমা (২৫) এবং একই এলাকার আরিফ (২৬) ও ইয়াসিন (২৭)।

মিটু এজাহারে উল্লেখ করেছেন, আসামিরা তার বাড়ির ওয়াইফাই এর গোপন নম্বর চুরি করে সংযোগ নিয়ে ব্যবহার করতো। তিনি বুঝতে পেরে তা সংযোগ বিচ্ছন্ন করে দেন। এতে তাদের মধ্যে ক্ষোভ তৈরী হয়। তাকে নানা ভাবে হুমকি দিতে থাকে। গত ৩ মে রাত ৯টার দিকে আসামিরা লোহার রড, হকিস্টিক, লাঠিসোটা নিয়ে তার বাড়ির মধ্যে ঢোকে এবং বাড়ির মধ্যে রাখা তার অটোরিকশা (সিএনজি) ভাংচুর করে।

তিনি ঠেকাতে গেলে একটি রামদা দিয়ে কোপ মারে। তার মাথায় লেগে কেটে যায়। তিনি মাটিতে পড়ে গেলে সকল আসামি লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। সে সময় বলতে থাকে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড না দিলে খুন করে ফেলবে।

ঘটনার সময় চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা চলে যায়। পরে তিনি যশোর জেনারেল হাসপাতলে গিয়ে চিকিৎসা নেন। বাড়ি ফেরার সময় চিকিৎসা পত্রটিও ছিনিয়ে নেয় আসামিরা।

পরে তিনি থানায় অভিযোগ করতে গেলে থানা পুলিশ আদালতে পিটিশন দিতে পরামর্শ দেয়। পরামর্শ পেয়ে তিনি আদালতে পিটিশন দাখিল করেন। পরে ওই পিটিশন কোতয়ালি থানায় গত বৃহস্পতিবার রাতে নিয়মিত মামলা হিসাবে রেকর্ড হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews