1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

রিকশা হারিয়ে নির্বাক শারীরিক প্রতিবন্ধী শাহিন

  • শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ১১৪ বার পড়া হয়েছে

হাঁটা-চলা করতে পারেন না। এক পায়ে কিছুটা শক্তি পেলেও আরেক পা এবং এক হাত পুরোপুরি অচল। তবুও অন্যের কাছে কখনো হাত পাতেন না শেরপুরের ঝিনাইগাতীর শাহীন। ভাড়ায় রিকশা চালিয়ে যা উপার্জন করেন তা দিয়েই চলছিল সংসার। তবে সেই রিকশাটিও চুরি হয়ে গেছে। 

বুধবার (১৬ নভেম্বর) রাতে ঝিনাইগাতী সীমান্তবর্তী কাংশা ইউনিয়নের কারাগাও বটতলা এলাকার নিজ বাসা থেকে রিকশাটি চুরি হয়ে যায়। মালিককে কীভাবে বোঝাবেন সেই চিন্তায় দিশেহারা হয়ে পড়েছেন প্রতিবন্ধী শাহিন।

জানা গেছে, স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে খুব কষ্টে দিনাতিপাত করেন শাহীন। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে দেখেন তার ভাড়ায়চালিত রিকশাটি নেই। এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন। পরে রাতে থানায় সাধারণ ডায়েরি করেন।

শাহিন বলেন, আমি প্রতিবন্ধী হওয়ায় আমার রিকশাতে কেউ উঠত না। প্রতিদিন ১৫০-২০০ টাকা উপার্জন করে কােনোমতো সংসার চালাতাম। কিন্তু গত রাতে আমার রিকশাটি চুরি হয়ে গেছে।

তিনি বলেন, আমি অন্যের রিকশা ভাড়ায় চালিয়ে সংসার চালাতাম, কিন্তু সেটিও চুরি হয়ে গেছে। আমি এখন মালিককে কী বলব? কীভাবে তার রিকশা ফিরিয়ে দেবো? আমার সংসার চলবে কীভাবে? ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ভুঁইয়া ঢাকা পোস্টকে বলেন, বিষয়টি খুবই কষ্টদায়ক। আমরা এই বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। রিকশাটি উদ্ধারের চেষ্টা করছি।

dhakapost

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews