1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

যশোরে ইসলামী আন্দোলনের জনসভা

  • শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

যশোরে ইসলামী আন্দোলনের জনসভা

ইসরাইলি আগ্রাসনের নিন্দা, নির্বাচন ব্যবস্থায় সংস্কারের দাবি

যশোর অফিস:

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ, দুর্নীতিবাজদের সম্পদ বাজেয়াপ্ত ও সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থার দাবিতে যশোরে জনসভা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার (১৬ মে) বিকেলে শহরের আরবপুর মোড়ে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শোয়াইব হোসেন।

তিনি বলেন,“ইসলামী শাসনই কল্যাণ রাষ্ট্রের একমাত্র পথ। দুর্নীতি, দুঃশাসন ও লুটপাট বন্ধ করতে হলে নীতি বদলাতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন মাহবুবুর রহমান বাবু এবং সঞ্চালনা করেন মো.আবু জামান টিপু।

প্রধান বক্তা জেলা সভাপতি আব্দুল হালিম মিয়া বলেন, “ফিলিস্তিনের স্বাধীনতা তাদের ন্যায্য অধিকার। মুসলমানদের প্রথম কিবলা বায়তুল মুকাদ্দাস ফিরিয়ে দিতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্য দেন আইনজীবী পরিষদের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নূর ইসলাম নুরুল ও জেলা সেক্রেটারি মো. আলী সরদার।

বক্তারা বলেন, বিগত ৫৩ বছরে যারা রাষ্ট্র চালিয়েছে, তারা জনগণের আশা পূরণে ব্যর্থ হয়েছে। এখন সময় এসেছে প্রকৃত পরিবর্তনের।

সমাবেশে নিহত ফিলিস্তিনিদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করা হয়।

নেতারা আগামী নির্বাচনে ‘হাতপাখা’ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews