1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

যশোরে ৩ বছরের শিশুর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পিতার

  • শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

যশোরে ৩ বছরের শিশুর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পিতার

যশোর অফিস :

যশোর সদরের রামনগর ইউনিয়নের তরফ সিংহ গ্রামে এক তিন বছরের শিশুকন্যার রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম খাদিজা খাতুন (৩)।সে মনিরামপুর উপজেলার মাছনা গ্রামের মোঃ হেলাল হোসেন ও মোছাম্মৎ সামিয়া খাতুনের কন্যা।

জানা যায়, প্রায় চার বছর আগে হেলাল হোসেন ও সামিয়া খাতুনের পারিবারিকভাবে বিয়ে হয়। এই সংসারে খাদিজার জন্ম। তবে দাম্পত্য কলহের কারণে তাদের মধ্যে বিবাহবিচ্ছেদ ঘটে। দুই মাস আগে সামিয়া খাতুন পুনরায় বিয়ে করেন যশোর সদরের রামনগর ইউনিয়নের সিরাজ সিঙ্গা গ্রামের মোঃ শহিদুল ইসলামকে।

গত ১৫ মে রাতে শিশুটি অসুস্থ হয়ে পড়ে এবং শহিদুল ইসলামের বাড়িতে মৃত্যু ঘটে। একই রাত ১২টার দিকে শিশুটির খালা সোনিয়া মোবাইল ফোনে খবরটি জানালে পিতা হেলাল হোসেন জানতে পারেন মেয়ের মৃত্যুর ঘটনা।

শিশুটির পিতা মোঃ হেলাল হোসেনের দাবি, তার মেয়ে খাদিজাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং এতে তিনি তার প্রাক্তন স্ত্রী সামিয়া খাতুনকে দায়ী করছেন।

১৬ মে (শুক্রবার) সকাল সাড়ে ১১টার দিকে কোতোয়ালী থানা পুলিশের সহায়তায় মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এ বিষয়ে কোতোয়ালী থানা পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করছে এবং মৃতদেহ ময়নাতদন্ত শেষে তার পিতার কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews