1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

যশোরে গাজা সেবনে বাধা দেয়ায় পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগে ৭ জনের বিরুদ্ধে মামলা

  • বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

যশোরে গাজা সেবনে বাধা দেয়ায় পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগে ৭ জনের বিরুদ্ধে মামলা

যশোর অফিস :

গঁাজা সেবনে বাধা দেয়ায় রড দিয়ে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগে ৭ জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। বুধবার যশোর সদরের বালিয়াডাঙ্গা গ্রামের হারুন শেখের ছেলে ভুক্তভোগী শহিদুল ইসলাম বাবু বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলী অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন কোতয়ালি থানার ওসিকে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী সৈয়দ কবির হোসেন জনি।

আসািমরা হলো, বালিয়াডাঙ্গা গ্রামের মৃত সাম মোল্যার ৪ ছেলে আক্তার হোসেন, অহেদ, ইসাহাক, ফারুক হোসেন, অহেদের ছেলে রয়েল, ফারুকের ছেলে আলিফ ও একই গ্রামের বাবু ওরফে চান বাবু।

মামলার অভিযোগে জানা গেছে, গত ১০ মে রাতে বালিয়াডাঙ্গা বাবলাতলা মোড়ের জেস কেমিকেলের পাশে বসে আলিফ গঁাজা সেবন করছিল। ওই পথ দিয়ে যাওয়ার সময় শহিদুল ইসলাম ও ইয়াসিন হোসেন গঁাজা সেবন করতে দেখে নিষেধ করে।

এতে আলিফ ক্ষিপ হয়ে অপর আসামিদের মোবাইল করে ডেকে নিয়ে আসে। শহিদুল ও ইয়াসিনের সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে আসামিরা তাদের লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা চলে যায়।

গুরুতর আহত শহিদুল ইসলামকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দিলে কতৃপক্ষ গ্রহন না করায় তিনি আদালতে এ মামলা করেছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews