1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

যশোরে ফেনসিডিল চোরাচালন মামলায় শংকরপুরের ইদ্রিসের তিন বছরের জেল

  • বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

যশোরে ফেনসিডিল চোরাচালন মামলায় শংকরপুরের ইদ্রিসের তিন বছরের জেল

যশোর অফিস :

যশোরে ফেনসিডিল রাখার অপরাধে শহরের শংকরপুরের চিহ্নিত মাদক ব্যবসায়ী ইদ্রিস আলী খোকন ওরফে হাতুড়ি খোকনের তিন বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ জাকির হোসেন টিপু এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের পেশকার সাইফুল ইসলাম। ইদ্রিস শংকরপুর বাবলাতলার মৃত শেখ আব্দুলের ছেলে।

আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ১৭ নভেম্বর বিকেলে কোতোয়ালি থানা পুলিশ জানতে পারে একজন বেনাপোল থেকে ফেনসিডিল এনে চাঁচড়া চেকপোস্ট হয়ে শংকরপুরের দিকে আসছে। তাৎক্ষনিক একটি টিম শংকরপুর বাবলাতলায় অবস্থান নেয়।

কিছুসময় পরে দেখতে পায় ইদ্রিস প্লাস্টিকের ব্যাগ হাতে নিয়ে আসছে। পরে তাকে আটক করা হয় ও প্লাস্টিকের ব্যাগ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করেন চাঁচড়া ফাড়ির ইনচার্জ সৈয়দ বায়োজিত।

মামলাটি তদন্ত করে এসআই তারেক হাফিজ ২০১৩ সালের ২৫ নভেম্বর আদালতে চার্জশিট জমা দেন। বৃহস্পতিবার রায় ঘোষনার দিনে বিচারক ইদ্রিসের উপস্থিতিতে তিনবছরের সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews