যশোর সদর উপজেলার কুয়াদা এলাকায় আলোচিত যুবলীগ ক্যাডার নাজমুল হত্যাচেষ্টা মামলায় সকল আসামিকে খালাস দিয়েছেন আদালত। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ১৫ মে যশোর জেলা ও দায়রা জজ আদালত এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২৭ নভেম্বর মুখোশধারী দুর্বৃত্তরা কুপিয়ে জখম করে নাজমুলকে। তার বাবা আবুবক্কর আবু ৪০ জনের নামসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা করেন অভিযোগ রয়েছে,
রাজনৈতিক উদ্দেশ্যে ওই মামলায় বিএনপি-জামায়াত ঘরানার নিরীহ ব্যক্তিদেরও জড়ানো হয়। দীর্ঘ তদন্ত ও বিচার শেষে সকল আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

Leave a Reply