1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে যবিপ্রবিতে মানববন্ধন

  • বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে যবিপ্রবিতে মানববন্ধন

যশোর অফিস :

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আশরাফুন্নাহার রূপার অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ মে) দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে এ কর্মসূচির আয়োজন করে পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তারা জানান, যশোরের শার্শা উপজেলার নাভারন ওলাশীর এলাকার হারুন অর রশিদ এর কন্যা প্রাক্তন শিক্ষার্থী আশরাফুন্নাহার রূপা গত ১০ মে ২০২৫ রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে গণ্য করা হলেও, শিক্ষার্থীদের মধ্যে এ বিষয়ে সন্দেহ রয়েছে। মানববন্ধনে তারা দাবি করেন, রূপার মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে, যা সুষ্ঠু তদন্তের মাধ্যমে উদঘাটন করা প্রয়োজন।

বক্তারা আরও বলেন,“আমরা মনে করি, আত্মহত্যা হলেও এর পেছনের প্ররোচনাকারী কিংবা পরিস্থিতি সৃষ্টিকারীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একজন মেধাবী শিক্ষার্থীর এমন মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

তারা দ্রুত একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন পুষ্টি ও খাদ্য বিভাগের সহযোগী অধ্যাপক

ড. মো. শিমুল ইসলাম, চেয়ারম্যান, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের চেয়ারম্যান ড. মো. আলাউদ্দিন, পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারি অধ্যাপক

রাজীব কান্তি রায়, পুষ্টি খাদ্য প্রযুক্তি বিভাগের প্রভাষক নাজিয়া নওশাদ লিনা, সহকারী প্রোক্টর,

মো.আতিকুর রহমান, যশোর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক হাবিব আহমেদ সান।উক্ত মানববন্ধনে পুষ্টি ও খাদ্য বিভাগের অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews