ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার হেলা গ্রামের ট্রাকচালক ইউসুফ (৪০), পিতা ইয়াকুব আলী, যশোরে ছিনতাইকারীদের হামলার শিকার হয়েছেন।
গত ১৪ মে ভোর সাড়ে ৫টার দিকে যশোর সদর উপজেলার চিত্রা মোড়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ইউসুফ ট্রাকে করে কাঁচা মরিচ নিয়ে চিত্রার মোড়ে পৌঁছে তা আনলোড করার জন্য ট্রাকটি রাস্তার পাশে দাঁড় করান। এ সময় তিনি পার্শ্ববর্তী একটি ময়লা ফেলার স্থানে প্রকৃতির সাড়া দিতে গেলে অজ্ঞাতনামা ২-৩ জন দুষ্কৃতিকারী তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে।
ছিনতাইকারীরা ইউসুফের পেটে ও হাঁটুর নিচে ছুরি দিয়ে আঘাত করে তার কাছে থাকা ১৮-১৯ হাজার টাকা লুট করে পালিয়ে যায়।
পথচারীরা ইউসুফকে আহত অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে তাকে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুষ্কৃতিকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

Leave a Reply