1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পাচারের শিকার দুইজন বাংলাদেশি নারী-পুরুষকে কারাভোগের পর দেশে ফেরত

  • বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

পাচারের শিকার দুইজন বাংলাদেশি নারী-পুরুষকে কারাভোগের পর দেশে ফেরত

যশোর অফিস :

ভারতে বিভিন্ন সময় পাচারের শিকার দুইজন বাংলাদেশি নারী-পুরুষকে ভারতে কারাভোগের পর দেশে ফেরত আনা হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন।

ফেরত আসা যশোরের কেশবপুর উপজেলার সরাফপুর গ্রামের তহমিনা জেল খেটেছেন তিন বছর এবং মাদারীপুর জেলার শিবচর উপজেলার যাদুয়ারচর গ্রামের নুরুজ্জামান জেল খেটেছেন পাঁচ বছর।

ফেরত আসারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে। সংসারে অভাব মোচনের আশায় কাজের সন্ধানে এরা ভারতের কলকাতা যান।

সেখানে বাসা বাড়িতে কাজ করার সময় তারা পুলিশের হাতে আটক হন। পুলিশ তাদের আদালত পাঠায়। সেখানে আদালত তাহমিনাকে ৩ বছর এবং নুরুজ্জামানকে ৫ বছরের সাজা দেয়। পরে সাজা শেষে একটি বেসরকারি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে সেফ হোমের হেফাজতে রাখে।

পরবর্তী সময়ে নাগরিকত্ব যাচাইপূর্বক ট্রাভেল পারমিট ইস্যু করে মঙ্গলবার ফিরিয়ে আনা হলো। এ ছাড়াও এই প্রত্যাবাসন প্রক্রিয়ার সময় বেনাপোল সীমান্তে ইমিগ্রেশন পুলিশ, বিজিবি কর্তৃপক্ষ, স্থানীয় এনজিও কর্তৃপক্ষ এবং ভারতের বিভিন্ন সরকারি সংস্থা ও বিএসএফ কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহম্মেদ জানান, ট্রাভেল পারমিটে ফেরত আসা বাংলাদেশি দুই নারী-পুরুষকে ইমিগ্রেশনের কার্যক্রম শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews