1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

রাষ্ট্রদ্রোহের অভিযোগে পূজা পরিষদের রতন ও তপনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা

  • বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

রাষ্ট্রদ্রোহের অভিযোগে পূজা পরিষদের রতন ও
তপনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা

যশোর অফিস :

রাষ্ট্রদ্রোহের অভিযোগে যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বুধবার রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলী অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার জন্য কোতয়ালি থানার ওসিকে আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী সুদীপ্ত ঘোষ।

আসামিরা হলো, যশোর শহরের নলডাঙ্গা রোডের তারাপদ দাসের ছেলে ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপঙ্কর দাস রতন ও খালধার রোডের ফটিক চন্দ্র ঘোষের ছেলে ও পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ।

মামলার অভিযোগে জানা গেছে, আসামিরা বিগত ফ্যাসিবাদী সরকারে আমলে আওয়ামী লীগের নেতা ও ক্ষমতাধর ব্যক্তি ছিলেন। ২০২৪ সালের জুলাই আান্দোলনে আওয়ামী লীগ সরকার প্রধান দেশ ছেড়ে পলিয়ে যায়। এরপর রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে সংসদ বিলুপ্ত করে অন্তবর্তী সকরার গঠন করে। আসামিরা এতে সন্তষ্ট না হয়ে নতুন সরকারের বিরুদ্ধে মানুষের মধ্যে বিদ্বেষ সৃষ্টির ষড়যন্ত্র শুরু করেন। এরই ধারাবাতিকতায় আসামিরা সরকারের বিরুদ্ধে ঘৃণা, সহিংসতা উস্কে দেয়ার লক্ষ্যে সাম্প্রদায়িক হামলার মিথ্যা তথ্য দিয়ে লিফলেট তৈরি করে বিলি, সমাবেশে বক্তব্য ও সামাজিক মাধ্যমসহ মিডিয়ায় উস্কাানিমুলক বক্তব্য প্রদান করেন।

আসমিরা ২০২৪ সালের ১২ আগস্ট থেকে চলতি বছরের ১২ এপ্রিল পর্যন্ত লিফলেট বিতরণসহ বিভিন্ন মাধ্যমে তাদের কার্যক্রম অব্যহত রেখেছেন। আসামিদের এহেন কর্মকান্ড দেশের সার্বভৌমত্ব, সংহতি এবং শৃঙ্খলার প্রতি হুমকি স্বরুপ। দেশের সাম্প্রদায়িক সম্প্রিতি নষ্ট ও দেশ বিরোধী ষড়যন্ত্র দৃষ্টিগোচর হওয়ায় তিনি আদালতে এ মামলা করেছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews