1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

কেরু এন্ড কোম্পানীর দেশীয় বাংলা মদ প্লাষ্টিকের বোতলে বাজারজাতের উদ্যোগ পরিবেশের জন্য চরম হুমকী

  • বুধবার, ১৪ মে, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

কেরু এন্ড কোম্পানীর দেশীয় বাংলা মদ প্লাষ্টিকের বোতলে বাজারজাতের উদ্যোগ পরিবেশের জন্য চরম হুমকী

শহিদ জয়, যশোর অফিস :

 পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই কেরু এন্ড কোম্পানী তার উৎপাদিত দেশীয় বাংলা মদ প্লাষ্টিক বোতলে বাজারজাতের উদ্যোগ নিয়েছে। যা পরিবেশের ওপর ও জনজীবনে মারাত্নক বিরূপ প্রভাব পড়বে। মারাত্নক ভাবে পরিবেশ ক্ষতিগ্রস্থ হবে। মানবজীবনেও এর প্রভাব মারাত্নক হতে পারে বলে আশংকা করেছেন পরিবেশবিদসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

কেরু এন্ড কোম্পানী (বাংলাদেশ) লিমিটেড কে তার উৎপাদিত দেশীয় বাংলা মদ ওয়ান টাইম ম্যানেজমেন্ট প্লাষ্টিক বোতলে বাজারজাত করার আদেশ প্রদান করেছে। যা পরিবেশের জন্য মারাত্নক হুমকি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এসব প্লাষ্টিক বোতল পরিবেশের উপর এবং মানবজীবনের উপর মারাত্নক ক্ষতির কারন হতে পারে বলে মনে করছেন পরিবেশবিদরা।

তারা বলছেন, যে কোন ধরনের প্লাস্টিক পরিবেশ ও প্রতিবেশের জন্য মারাত্নক ক্ষতিকর ও ঝুঁকিপূর্ণ। মাইক্রো প্লাস্টিক মানুষের শরীরের জন্য মারাত্নক ক্ষতি। এই মাইক্রো প্লাস্টিকের প্রভাবে মানুষের শরীরে মরনব্যাধি ক্যান্সার থেকে শুরু করে নানা রকম দূরারোগ্য ব্যাধি হতে পারে।

তার থেকেও বিপদজনক হচ্ছে পরিবেশের উপর এই প্লাষ্টিকের প্রভাব। মানুষের শরীরে যাওয়ার সাথে সাথে অব্যবহৃত বর্জ্য হিসেবে এই লাখ লাখ প্লাষ্টিক বোতল পরিবেশকে মারাত্নক ভাবে ক্ষতিগ্রস্থ করবে।

ফলে সাধারণ ভোক্তারা বিশেষ করে পারমিট ধারী ক্রেতা সাধারণ বাংলা মদ ক্রয় করতে না পারার কারনে দেশের যুবসমাজসহ সাধারণ জনগণ অবৈধভাবে বাংলা মদ ক্রয় বিক্রয়ের সাথে জড়িয়ে পড়বে।

যুব সমাজ বিপথগামী হবে। প্লাষ্টিক বোতলজাত দেশীয় বাংলা মদ দেশের সর্বত্র ছড়িয়ে পড়লে মাদকাসক্ত লোকের সংখ্যা এবং অবৈধ মদ ব্যবসায়ীর সংখ্যা বৃদ্ধি পাবে। লাইসেন্স ছাড়াই মদ পানের সুযোগ প্রসারিত হবে।

ফলে দেশে মাদক দ্রব্য নিয়ন্ত্রনের পরিবর্তে নেশাগ্রস্থ লোকের সংখ্যা বৃদ্ধি পাবে। কেরু এন্ড কোম্পানীর এহেন উদ্যোগে দেশ ও জাতির জন্য সর্বনাশ ডেকে আনবে বলে মনে করছেন পরিবেশবাদীরা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews