যশোরের উপশহরে পূর্ব শত্রুতার জেরে আব্দুস সালাম রহিত (১৭) নামের এক কিশোরকে ছুরিকাঘাতের চেষ্টা করে তিন যুবক। সোমবার রাতে ঘটনাস্থলে উপস্থিত জনতা তাদের ধরে গণপিটুনি দেয়।
আটককৃতরা হলো—ইমামুল ইসলাম (২০), লিমন খান (২০) ও অন্তর হোসেন (১৯)। তাদের কাছ থেকে একটি বার্মিজ ছুরি উদ্ধার করে পুলিশে সোপর্দ করা হয়।
রহিতের বাবা কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় উল্লেখ করেন, তার ছেলের সঙ্গে আসামিদের পূর্ব শত্রুতা ছিল। ঘটনার পর পুলিশ তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে এবং দ্রুত বিচার আইনে মামলা দায়ের করে।

Leave a Reply