যশোর শহরের খড়কি আপন মোড় এলাকায় নির্মাণাধীন একটি ভবনের পাঁচ তলা থেকে পড়ে মোহাম্মদ আলাল (৪৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ মে ) দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত আলালের বাড়ি যশোর সদর থানার দেয়াড়া ইউনিয়নের চেঙ্গুটিয়া গ্রামের বাসিন্দা এবং রাজ্জাকের পুত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শহরের খড়কি এলাকার জনৈক আসাদের মালিকানাধীন একটি নির্মাণাধীন ভবনে রড বাঁধাইয়ের কাজ করছিলেন আলাল। কাজ করার সময় অসাবধানতাবশত তিনি পা স্লিপ করে ভবনের পাঁচতলা থেকে নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন।
সহকর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply