1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

“শিক্ষা, স্বাস্থ্য ও তারুণ্যের ভাবনা” সেমিনার ও “রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা” সমাবেশ পালন উপলক্ষে যশোরে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

“শিক্ষা, স্বাস্থ্য ও তারুণ্যের ভাবনা” সেমিনার ও “রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা” সমাবেশ পালন উপলক্ষে যশোরে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যশোর অফিস:

আগামী ১৬ ও ১৭ মে খুলনায় অনুষ্ঠিতব্য “শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার বিষয়ে তারুণ্যের ভাবনা” শীর্ষক সেমিনার এবং “তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ” সফল করার লক্ষ্যে যশোরে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে প্রেসক্লাব যশোরের অডিটোরিয়ামে যশোর জেলা যুবদলের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন তারেক। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ফিরোজ আব্দুল্লাহ, জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল কবির সুমন, যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু, নগর যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ ও সদস্য সচিব রবিউল ইসলাম রবি।

সভায় যশোর জেলার সকল থানা, উপজেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসন্ন সেমিনার ও সমাবেশকে সফল করতে সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। বক্তারা বলেন, “যুবদলের কর্মসূচিতে শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষ যেন বিরক্ত না হন, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। জনগণকে হয়রানি করে রাজনীতি করা যাবে না।”

প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, “দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হলে সাধারণ মানুষের ভালোবাসা অর্জন করতে হবে। মানুষের কল্যাণে কাজ করতে হবে এবং বিতর্কিত কর্মকাণ্ড থেকে দূরে থাকতে হবে।”

সভা শেষে যশোর জেলা যুবদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে খুলনায় অনুষ্ঠিতব্য অনুষ্ঠান সফল করতে সংগঠিত ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews