যশোরের শার্শা উপজেলায় ৩০টি মামলার পলাতক আসামি মোঃ আইনালকে গ্রেফতার করেছে পুলিশ।
তিনি একাধিক জালিয়াতি মামলার আসামি এবং আদালতের রায়ে ১ বছরের সাজাপ্রাপ্ত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন এবং এলাকায় প্রতারণামূলক কর্মকাণ্ড চালাতেন। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়। পুলিশের এই সাফল্যে স্থানীয়দের মধ্যে স্বস্তি নেমে এসেছে।

Leave a Reply