যশোরের চৌগাছা উপজেলায় এক বৃদ্ধা শ্বাসকষ্ট ও দীর্ঘদিনের চিকিৎসা-সংকটের কারণে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। মৃতার নাম সখিনা খাতুন (৭৮)। তিনি চৌগাছা উপজেলার ৪ নম্বর ধুলিয়ানী ইউনিয়নের ফতেপুর গ্রামের মৃত গফুর মন্ডলের স্ত্রী।
ঘটনাটি ঘটে আজ সোমবার (১২ মে ২০২৫) সকাল ৯টা থেকে দুপুর ১টার মধ্যে যেকোনো একসময়। পারিবারিক সূত্র ও স্থানীয়দের বরাতে জানা যায়,
ভিকটিম দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। পরিবারের অভাব-অনটনের কারণে নিয়মিত চিকিৎসা করাতে পারছিলেন না।
ঘটনার দিন সকালে পরিবারের অন্য সদস্যরা কাজে বের হলে, বাড়ির বারান্দার আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি।

Leave a Reply