ঝিনাইদহের মহেশপুরে পূর্ব শত্রুতার জেরে মো. ইব্রাহিম (৩০) নামে এক যুবককে গুলি করে আহত করেছে সন্ত্রাসীরা।
১১ মে সন্ধ্যায় উপজেলার পয়লাটি পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন রফি (৪০) ও চঞ্চল (২৫)। ইব্রাহিমকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে
মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। তিনি বর্তমানে পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply