প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে বৈশাখী বেগম দাবি করেন, তাঁর স্বামী মো. মাসুদ রানাকে মিথ্যা অস্ত্র মামলায় ফাঁসানো হয়েছে।
বৈশাখী বেগম জানান, গত মাসের ৩০এপ্রিল বিকেলে যৌথবাহিনীর একটি গাড়ি থেকে সিভিল পোশাকের ব্যক্তি মাসুদ রানাকে তার কর্মস্থল গাড়ির গ্যারেজ থেকে আটক করেন।
তার বিরুদ্ধে কোনো ধরনের কোনো অভিযোগ মামলা-মোকদ্দমা ও নেই। অথচ যশোর কোতোয়ালি থানায় একটি মামলায় তাকে আসামি করা হয়েছে।
বৈশাখী বলেন, মামলায় এজাহারে তাকে রাত ১১টার সময় ভিন্ন স্থানে গ্রেফতার দেখানো হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান উপস্থিত সাংবাদিকদের সামনে।
তিনি তার স্বামীর জন্য ন্যায় বিচার কামনা করেন ও তার স্বামীকে দ্রুত জামিনদানের দাবি জানান।সংবাদ সম্মেলনে বৈশাখীর পরিবারের সদস্যরা উপস্থিত থেকে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

Leave a Reply