1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আটক ৯ বাংলাদেশিকে বিএসএফের ফিরিয়ে দিলো বিজিবির কাছে

  • শনিবার, ১০ মে, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

আটক ৯ বাংলাদেশিকে বিএসএফের ফিরিয়ে দিলো বিজিবির কাছে

কাজ শেষে দেশে ফেরার সময় আটক ৯ বাংলাদেশি শ্রমিককে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নিকট হস্তান্তর করেছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।

এদের মধ্যে রয়েছেন, দিনাজপুরের বিরল উপজেলার নগরবাড়ী গ্রামের মৃত খোকা মোহাম্মদের পুত্র মতিউর রহমান (৪৫),একই উপজেলার মানিকপাড়া গ্রামের মৃত আশরাফ আলীর পুত্র রফিকুল ইসলাম (৩৮), রতনুর গ্রামের মৃত নুর মোহাম্মদের পুত্র সামিউল ইসলাম (৩৫),

ওকড়া গ্রামের মনছুর আলীর পুত্র নুরজামাল (৪০), জেলার বোচাগঞ্জ উপজেলার বড় সুলতানপুর গ্রামের আইয়ুব আলীর পুত্র রমজান আলী (২৩), মোবারকপুর গ্রামের মাজেদ আলীর পুত্র আরমান আলী (২৫) ও তার ছোট ভাই কাজল ইসলাম (২০),

গোপালপুর গ্রামের মৃত আজিজুর রহমানের পুত্র নাঈম হোসেন (২৩) এবং সাহাজুল ইসলামের পুত্র রিপন ইসলাম (২৭)।

শুক্রবার (৯ মে) রাতে তাদের ফেরত দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন দিনাজপুর ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবির অধিনায়ক লে.কর্নেল. মঈন আহমেদ।

গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, ভারতের শিল্প কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করতে বাংলাদেশ থেকে অবৈধভাবে তারা ভারতে গিয়েছিল। ভারত ও পাকিস্তানের উদ্ভূত পরিস্থিতির কারণে আবার তারা দালালের মাধ্যমে অবৈধ ভাবে বাংলাদেশে ফিরছিল।

শুক্রবার দুপুরে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার ৯১ বিএসএফ কালিয়াগঞ্জ ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে। পরে বিষয়টি বিজিবিকে জানায়।

তিনি এক বিজ্ঞপ্তিতে বলেন, অবৈধভাবে ভারতে যাতায়াতের সময় ৯ জন বাংলাদেশি শ্রমিককে বিএসএফ আটক করে। বিজিবির স্থানীয় ক্যাম্প বিষয়টি অবগত হলে বিজিবির ব্যাটালিয়ন কমান্ডারকে অবহিত করেন।

তিনি বিষয়টি গুরুত্ব দিয়ে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার রায়গঞ্জ ৯১ বিএসএফ ব্যাটালিয়নের সাথে কথা বলে তাদের আটক করা ৯ জন বাংলাদেশি শ্রমিককে ফেরত দেওয়ার প্রস্তাব দেয়।

বিজিবির প্রস্তাবে রাজি হয়ে স্থানীয় বিরল উপজেলা সীমান্তে উভয় দেশের সীমান্তরক্ষীদের মধ্যে গতকাল শুক্রবার রাত ৯টা থেকে রাত সাড়ে ১০ পর্যন্ত এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্তে আটক ৯ বাংলাদেশি শ্রমিককে বিএসএফ আনুষ্ঠানিকভাবে বিজিবির নিকট হস্তান্তর করে।

বিজিবি সূত্র জানায়, গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টায় আটককৃত ৯ জনকে জেলার বিরল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বিজিবি বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।

জেলার বিরল থানার অফিসার ইনচার্জ আব্দুস সবুর বলেন, গ্রেপ্তারকৃত ৯ জনকে শনিবার দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। বিচারক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের আদেশ দেবেন।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews