1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বীর প্রতীক হাসিনুর বললেন যারা সুস্থ মানুষ তারা আ.লীগ করতে পারে না

  • শনিবার, ১০ মে, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

বীর প্রতীক হাসিনুর বললেন যারা সুস্থ মানুষ তারা আ.লীগ করতে পারে না

বীর প্রতীক প্রাপ্ত সাবেক লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বলেছেন, ক্লিন ইমেজ বলে কিছু নেই, সুস্থ মানুষ আওয়ামী লীগ করতে পারে না।

শনিবার (১০ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন।

হাসিনুর রহমান তার ফেসবুক পোস্টে লিখেন, ক্লিন ইমেজ বলে কিছু নেই, সুস্থ মানুষ আওয়ামী লীগ করতে পারে না। এ ফ্যাসিস্টদের এদেশে স্থান হবে না। আওয়ামী লীগ নিষিদ্ধ জরুরী, এরপর কঠিন বিচার জনগণের দাবি।

সেই পোস্টের কমেন্ট বক্সে একটি মন্তব্যও জুড়ে দিয়েছেন হাসিনুর। যেখানে তিনি লিখেছেন, দেশের প্রচলিত নিয়ম আওয়ামী লীগ মানে না। এরাই দেশের একমাত্র জঙ্গি রাজনৈতিক দল বলে মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনার সরকারের আমলে দুইবার গুমের শিকার হয়ে ছিলেন বীর প্রতীক প্রাপ্ত সাবেক লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান।

এদিকে, গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধসহ তিন দফা দাবি আদায়ে রাজধানীর শাহবাগে দ্বিতীয় দিনের মতো চলছে ছাত্র-জনতার বিক্ষোভ কর্মসূচি। এ সময় যান চলাচল বন্ধ থাকতে দেখা গেছে। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহনগুলোকে যাতায়াতের সুযোগ করে দেওয়া হচ্ছে।

শনিবার (১০ মে) সকাল থেকে শাহবাগ মোড়ে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে উপস্থিত ছাত্র-জনতা ‘ব্যান ব্যান, আওয়ামী লীগ ব্যান’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’সহ নানা স্লোগান দিচ্ছেন।

ছাত্র-জনতার অবস্থানের কারণে শাহবাগ মোড়ের প্রতিটি সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
প্রসঙ্গত, আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে গত বৃহস্পতিবার (৮ মে) রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ শুরু হয়।

পরে শুক্রবার (৯ মে) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পার্শ্ববর্তী সড়কে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সেই সমাবেশে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ শাহবাগ মোড় অবরোধ করার ঘোষণা দেন।

তার পরপরই আন্দোলনকারীরা শাহবাগ মোড় অবরোধ করার পাশাপাশি সারা রাত সেখানে অবস্থান করেন।

পরে রাত ১১টার দিকে হাসনাত আবদুল্লাহ পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। তিনি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শনিবার (১০ মে) বিকেল ৩টায় শাহবাগে গণজমায়েতের আহ্বান জানান এবং অবস্থান কর্মসূচি চলমান রাখার ঘোষণা দেন।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews