যশোরে ষষ্ট শ্রেণির ছাত্রীকে (১৪) অপহরণের অভিযোগে থানায় মামলা সেতু (১৯) নামে এক যুবককে আসামি করা হয়েছে। সেতু শহরের বারান্দীপাড়া বৌ বাজার এলাকার শাহবুদ্দিনের ছেলে।
ওই স্কুল ছাত্রীর পিতা থানায় দায়েরকরা মামলায় বলেছেন তার মেয়ে শহরের একটি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ট শ্রেণির লেখাপড়া করে। স্কুলে যাতায়াতের পথে তার মেয়েকে প্রায় সময় উত্যক্ত ও বিরক্ত করতো সেতু। তার মেয়ে রাজি না হওয়ায় তাকে অপহরনের হুমকি দিতো।
গত ৫ মে সকাল সাড়ে ৮টার দিকে তার মেয়ে স্কুলের সামনে পৌছালে তাকে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে যায়। তিনি খেঁাজ নিয়ে জানতে পেরে সেতুর বাড়িতে যান।
কিন্তু তাকে কোন সহযোগিতা করেনি তার পরিবারের লোকজন। ফলে তিনি তার মেয়ের কোন সন্ধান করতে না পেরে থানায় মামলা করেন।

Leave a Reply