1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর শহরে দিনে-দুপুরে চুরির ঘটনা: শিক্ষক দম্পতি ও সমাজসেবা কর্মকর্তার ভাড়া বাসা খালি করে নিয়ে গেল চোরচক্র

  • শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে

যশোর শহরে দিনে-দুপুরে চুরির ঘটনা

শিক্ষক দম্পতি ও সমাজসেবা কর্মকর্তার ভাড়া বাসা খালি করে নিয়ে গেল চোরচক্র

যশোর অফিস :

যশোর শহরের পিটিআই রোডস্থ আমজাদ ভিলায় দিনে-দুপুরে চুরির ঘটনা ঘটেছে। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এ এলাকায় চুরির ঘটনায় স্থানীয়দের মাঝে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী হয়েছেন ঝিকরগাছা উপজেলার কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সরোয়ার আলম (৪৫), তার স্ত্রী যশোর জিলা স্কুলের শিক্ষিকা জামিলা খাতুন এবং একই ভবনের অপর ভাড়াটিয়া মণিরামপুর উপজেলার সমাজসেবা অফিসার রোকনুজ্জামান।

সরোয়ার আলম জানান, তারা পিটিআই রোডের ষষ্ঠিতলা পাড়ার আমজাদ ভিলায় ভাড়া থাকেন। গত বৃহস্পতিবার সকালে সাড়ে ৮টার দিকে তিনি ও তার স্ত্রী স্কুলে চলে যান। প্রতিদিনের মতোই বাসা তালাবদ্ধ রেখে তারা বের হন।

বিকেল ৩টার কিছু আগে তারা বাড়িতে ফিরে দেখতে পান মূল দরজার তালা ভাঙা। ঘরে ঢুকে দেখতে পান আলমারির তালা কাটা ও ঘরের জিনিসপত্র তছনছ করা। একই সময় দ্বিতীয় তলায় থাকা সমাজসেবা অফিসার রোকনুজ্জামানের বাসার দরজার তালাও ভাঙা অবস্থায় পাওয়া যায়।

ঘটনার পরপরই বাড়ির মালিকের লাগানো সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখা যায়, দুপুর ২টা ৫৮ মিনিটে এক অজ্ঞাত চোর বাড়ির মধ্যে প্রবেশ করে এবং ৩টা ১৩ মিনিটে চুরি করা মালামালসহ বেরিয়ে যায়।

চোরের পরিচয় শনাক্তে অনেক চেষ্টা করেও কোনো সন্ধান না পেয়ে সরোয়ার আলম কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।
চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে নগদ এক লাখ ২০ হাজার টাকা এবং প্রায় ১৩ ভরি সোনার গহনা।

ঘটনায় শিক্ষক ও সমাজসেবা কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত চোরকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews