1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যবিপ্রবিতে গুচ্ছ পদ্ধতির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

  • শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

যবিপ্রবিতে গুচ্ছ পদ্ধতির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

যশোর অফিস :

গুচ্ছ পদ্ধতিতে দেশব্যাপী অনুষ্ঠিত স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার অংশ হিসেবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) পঞ্চমবারের মতো ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নে অনুষ্ঠিত হয়েছে।

গত ৯ মে (শুক্রবার) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। যবিপ্রবি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫৮৫১ জন, যার মধ্যে উপস্থিতির হার ছিল ৯৩.২৮ শতাংশ। একই দিনে বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত আর্কিটেকচার বিভাগের ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষাও সম্পন্ন হয়।

পরীক্ষা উপলক্ষে যবিপ্রবিতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, “পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতার জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়।” তিনি এ সফল আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন ক্লাব সংগঠনকে আন্তরিক ধন্যবাদ জানান।

‘এ’ ইউনিটের কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম জানান, পরীক্ষার্থীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ডিজিটাল ব্যানারে রোল নম্বর, কেন্দ্র ও ভবন নির্দেশনা দেওয়া হয়। পরীক্ষার দিন নিরাপত্তা উপ-কমিটির সদস্য, সাংবাদিক সমিতি, বিএনসিসি, রোভার স্কাউটসহ বিভিন্ন স্বেচ্ছাসেবকগণ দায়িত্ব পালন করেন।

পরীক্ষার দিন উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন বিভিন্ন হল পরিদর্শন করেন এবং পরে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন।বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের তথ্য কর্মকর্তা মোঃ নাজমুল হোসাইন এক তথ্য বিবরণীতে এ তথ্য নিশ্চিত করেছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews