1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে শয়তানের নিঃশ্বাস প্রয়োগে ইজিবাইক নিয়ে চম্পট

  • বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

যশোরে শয়তানের নিঃশ্বাস প্রয়োগে ইজিবাইক নিয়ে চম্পট

যশোর অফিস :

যশোর শহরে অভিনব কায়দায় ‘শয়তানের নিঃশ্বাস’ নামে পরিচিত স্প্রে শরীরে প্রয়োগ করে একটি ইজিবাইক নিয়ে চম্পট দিয়েছে সংঘবদ্ধ প্রতারক চক্র। ভুক্তভোগী ইজিবাইক চালক ফজের আলী (৪১) এই ঘটনায় কোতয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ফজের আলীর বাড়ি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামে। বর্তমানে তিনি যশোর শহরের কাজীপাড়া কঁাঠালতলা এলাকার হান্নানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তিনি প্রতিদিনের মতো তার নিজস্ব ব্যাটারিচালিত নীল রঙের ইজিবাইক নিয়ে যশোর জজ কোর্ট মোড়ে অবস্থান করছিলেন।

এ সময় দু’অজ্ঞাত ব্যক্তি তার ইজিবাইকে যাত্রী হিসেবে ওঠে এবং চঁাচড়া মোড়ে যাওয়ার কথা বলে। তাদের মধ্যে একজন চালকের পাশের সিটে ও অপরজন পেছনে বসে। যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই পাশের যাত্রী তার শরীরে একটি অজানা ধরনের স্প্রে প্রয়োগ করেন। এরপর যশোর জিলা স্কুলের সামনে পৌঁছালে যাত্রীরা ইজিবাইক থামাতে বলেন। তখন তিনি সম্পূর্ণরূপে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং যাত্রীরা যা বলছিলেন তাই করছিলেন।

একপর্যায়ে প্রতারকরা তাকে রাস্তার পাশে নামিয়ে বসিয়ে দিয়ে ইজিবাইকটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। প্রায় ১০ মিনিট পর তিনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন এবং বুঝতে পারেন তার ইজিবাইকটি প্রতারক চক্র প্রতারণা করে নিয়ে গেছে।

এ ঘটনায় যশোর কোতয়ালি লিখিত অভিযোগ দিলে থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান কবির ঘটনাটি তদন্ত করছেন বলে জানিয়েছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews