1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর ধানঘাটা নালিয়া খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

  • বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

যশোর ধানঘাটা নালিয়া খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

যশোর অফিস :

যশোর সদর উপজেলার ধানঘাটা নালিয়া খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (৮ মে) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আব্দুর রহমান। তিনি বারান্দীপাড়া এলাকার শরিফুল ইসলামের ছেলে।

আব্দুর রহমানের খালা মনি খাতুন জানান, গোসল করার পর কথা বলে বাড়ি থেকে বের হওয়ায় রহমান। এরপর আর ফিরে আসেনি। মোবাইলের মাধ্যমে জানতে পেরে আব্দুর রহমানের সনাক্ত করে।

প্রত্যক্ষদর্শী লিটন ও মাহফুজ জানান, তিন বন্ধু মিলে খালে গোসল করতে নামে। দুপুর সাড়ে ১২ টায় গোসল শেষে দুইজন উঠে এলেও একজন ডুবে যায়। তখন বাকি দুইজন স্থানীয়দের সহযোগিতা চান। আশপাশের মানুষ খালে নেমে খোঁজাখুঁজি শুরু করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।

প্রায় এক ঘণ্টা চেষ্টার পর যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরে সঙ্গে থাকা দুই বন্ধু ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় কর্তব্যরত ডাক্তার জোবায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

যশোর ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার মুজিবর রহমান জানান, নিহত যুবকের পরনে থাকা জার্সিতে ‘রহমান’ নাম লেখা ছিলো। মরদেহ উদ্ধার করে ইউপি সদস্য আকতার হোসেনের হেফাজতে রাখা হয়েছে। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

কোতোয়ালি থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন বলেন, ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত বছর একই খাল থেকে গোসল করতে নেমে আরেক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছিল। একই ধরনের ঘটনার পুনরাবৃত্তিতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews