1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

শয়তানের নিঃশ্বাস প্রয়োগে ছিনিয়ে নিলো ফজের আলীর ইজিবাইক

  • বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

শয়তানের নিঃশ্বাস প্রয়োগে ছিনিয়ে নিলো ফজের আলীর ইজিবাইক

যশোর অফিস :

যশোর শহরে অভিনব কায়দায় ‘শয়তানের নিঃশ্বাস’ নামে পরিচিত স্প্রে প্রয়োগ করে একটি ইজিবাইক ছিনতাই করেছে সংঘবদ্ধ প্রতারক চক্র। ভুক্তভোগী ইজিবাইক চালক মোঃ ফজের আলী (৪১) বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী ফজের আলীর বাড়ি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামে। বর্তমানে তিনি যশোর শহরের কাজীপাড়া কাঠালতলা এলাকার হান্নানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।

ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার (৮ মে) সকাল ১০টার দিকে ফজের আলী প্রতিদিনের মতো তার নিজস্ব ব্যাটারিচালিত নীল রঙের ইজিবাইক (চেসিস নং: JD 20258728 RE, মটর: 48V-2500W,যার আনুমানিক মূল্য ১ লাখ ৬০ হাজার টাকা) চালিয়ে যশোর কোর্ট মোড়ে অবস্থান করছিলেন। এ সময় দুই অজ্ঞাতনামা ব্যক্তি তার ইজিবাইকে যাত্রী হিসেবে ওঠেন এবং চাচড়া মোড়ে যাওয়ার কথা বলেন।

তাদের মধ্যে একজন চালকের পাশের সিটে ও অপরজন পেছনে বসেন। যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই পাশের যাত্রী চালক ফজের আলীর শরীরে একটি অজানা ধরনের স্প্রে প্রয়োগ করেন। এরপর যশোর জিলা স্কুলের সামনে পৌঁছালে যাত্রীরা ইজিবাইক থামাতে বলেন। ফজের আলী জানান, তখন তিনি সম্পূর্ণরূপে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং যাত্রীরা যা বলছিলেন, তাই করছিলেন।

একপর্যায়ে প্রতারকরা তাকে রাস্তার পাশে নামিয়ে বসিয়ে দিয়ে ইজিবাইকটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। প্রায় ১০ মিনিট পর ফজের আলী স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন এবং বুঝতে পারেন তার ইজিবাইকটি প্রতারক চক্র প্রতারণা করে নিয়ে গেছে।

এ ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান কবির তদন্ত করছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews