যশোরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ,আইনের আশ্রয় চান ভুক্তভোগী যশোর শহরের ব্র্যাক অফিসের পেছনে ৭৮ নম্বর মৌজার ২৩৬৯ দাগের জমিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী সালাউদ্দিন জানান, তিনি মূল মালিক খালেদুর রহমানের কাছ থেকে জমি কিনলেও জসিম উদ্দিন নামে এক ব্যক্তি হাবিবুর রহমানের বরাত দিয়ে জমি দখলের চেষ্টা করছেন। এ নিয়ে আদালতে ১৪৪ ধারা ও মামলা (নং-৭৫/২০২৫) চলমান।
আদালত ১৪ মে পর্যন্ত যেকোনো নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দিলেও জসিম উদ্দিনের লোকজন রাতের আঁধারে আরসিসি পিলার স্থাপন শুরু করে।
সালাউদ্দিন বিষয়টি পুলিশ ও গণমাধ্যমকে জানালে নির্মাণ সাময়িকভাবে বন্ধ হয়। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply