যশোরের রাজারহাট মোড়ে ট্রাকচাপায় চায়না বেগম (৫৮) নামে এক নারী ভিক্ষুক নিহত হয়েছেন। গত মঙ্গলবার বিকেলে রাস্তা পার হওয়ার সময় খুলনাগামী (যশোর-ট-১১-১৮৬২)
নম্বরের একটি ট্রাকটি তাকে ধাক্কা দেয়। এসময় তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহত চায়না বেগম কচুয়া গ্রামের বাসিন্দা এবং মৃত বেলায়েত হোসেনের স্ত্রী।
নওয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। ট্রাকটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে।

Leave a Reply