1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভাড়া করা স্ক্যান মেশিনে যশোর শিক্ষাবোর্ডের এসএসসি পরীক্ষার ফল প্রস্তুতের কাজ চলছে

  • বুধবার, ৭ মে, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

ভাড়া করা স্ক্যান মেশিনে যশোর শিক্ষাবোর্ডের এসএসসি পরীক্ষার ফল প্রস্তুতের কাজ চলছে

যশোর অফিস :

যশোর শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের জন্য ওএমআর শীট স্ক্যানের কাজ চলছে ঢাকা শিক্ষা বোর্ড থেকে ভাড়া করে আনা দুটি স্ক্যান মেশিনে। অফিসে থাকা পুরাতন স্ক্যান মেশিনগুলোর কর্মক্ষমতা হ্রাস পাওয়ায়, ৫ লাখ টাকা ব্যয়ে এ মেশিন দুটি ভাড়া করা হয়েছে বলে জানিয়েছেন বোর্ডের সচিব প্রফেসর এস এস মাহাবুবুল ইসলাম।

বোর্ড সূত্র জানায়, যশোর বোর্ডে ১ কোটি ৬০ লাখ টাকা মূল্যের ৮টি স্ক্যান মেশিন থাকলেও, এগুলোর বয়স ১৫ থেকে ২০ বছর। ফলে নিয়মিত ব্যবহারে মেশিনগুলো দুর্বল হয়ে গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, পুরাতন মেশিন দিয়ে ওএমআর শীট সঠিকভাবে স্ক্যান করা সম্ভব হচ্ছে না। এতে ফলাফল প্রকাশে বিলম্ব হওয়ার আশঙ্কা ছিল।

এ কারণেই ঢাকা শিক্ষা বোর্ড থেকে দুটি নতুন মেশিন ভাড়া করে আনা হয়েছে।বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন বলেন,“এ বছর আমাদের দুটি পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে। পুরাতন স্ক্যান মেশিনগুলো দিয়ে নির্ভরযোগ্যভাবে কাজ করা সম্ভব নয়, তাই ফল প্রকাশে যাতে দেরি না হয় সেজন্য আগাম প্রস্তুতি হিসেবে মেশিন ভাড়া করা হয়েছে।”

সচিব এস এস মাহাবুবুল ইসলাম জানান, “পুরাতন স্ক্যান মেশিনগুলোর যন্ত্রাংশ এখন আর পাওয়া যায় না, আর যেগুলো পাওয়া যায় সেগুলোর দাম অনেক বেশি। নতুন মেশিন কেনার প্রক্রিয়াও সময়সাপেক্ষ। তাই ফল প্রস্তুতের স্বার্থে ভাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews