1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ডিবি পরিচয়ে ডাকাতি: শ্রীনগর এক্সপ্রেসওয়ের ঘটনার মূল হোতা মুন্না যশোর থেকে গ্রেফতার

  • বুধবার, ৭ মে, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

ডিবি পরিচয়ে ডাকাতি: শ্রীনগর এক্সপ্রেসওয়ের ঘটনার মূল হোতা মুন্না যশোর থেকে গ্রেফতার

শহিদ জয়, যশোর অফিস :

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়াগামী এক্সপ্রেসওয়েতে ডিবি পরিচয়ে সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য মো. মুন্না হাসান (৩৫) কে যশোর থেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

যশোর ডিগ্রী পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভুঞা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, চলতি বছরের গত ২৯ এপ্রিল রাত ৯টার দিকে, মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরের বেজগাঁও যাত্রী ছাউনি এলাকায় নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা ঝিনাইদহগামী একটি ট্রাককে থামায় একটি ডাবল কেবিন গাড়িতে করে আসা ডাকাত দল।

নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তারা ট্রাকচালক ও হেলপারকে জোরপূর্বক নামিয়ে হ্যান্ডকাপ পরায়।এরপর ট্রাকটিতে মাদক আছে দাবি করে সেটিকে ‘থানায় নিয়ে যাওয়ার’ নাম করে নিজেদের দখলে নিয়ে নেয় এবং চালক ও হেলপারকে ডাবল কেবিনে তুলে নেয়।

পথে তাদের জোর করে মাদক মিশ্রিত জুস পান করানো হয় এবং অচেতন অবস্থায় মুন্সিগঞ্জের একটি নির্জন স্থানে ফেলে রেখে পালিয়ে যায় ডাকাতরা।

ঘটনার পর শ্রীনগর থানায় একটি মামলা দায়ের হলে, পুলিশ তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জানতে পারে, অভিযুক্তদের একজন যশোর জেলায় অবস্থান করছে।

এ প্রেক্ষিতে যশোর জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভূঁঞার নেতৃত্বে সঙ্গে ও এস আই কামরুজ্জামানসহ একটি টিম নিয়ে অভিযান পরিচালনা করেন। বুধবার ৭ মে রাত ২টার দিকে যশোর সদর থানার মন্ডলগাতি এলাকা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মুন্না হাসানকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মুন্না হাসান যশোরের চৌগাছা উপজেলার সলুয়া গ্রামের লেদু মিয়ার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, চাঁদাবাজি ও মাদকসহ মোট ১০টি মামলা রয়েছে।

পুলিশ জানিয়েছে, মুন্না হাসান একজন পেশাদার অপরাধী এবং আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য। তাকে রিমান্ডে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদের মাধ্যমে দলের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁঞা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews