1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সেন্ট মার্টিনস দ্বীপে কি কি করবেন?

  • বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ১০১ বার পড়া হয়েছে

বাংলাদেশের একমাত্র কোরাল দ্বীপ – সেন্ট মার্টিনস। বছরের মাত্র কয়েক মাস সাধারণ পর্যটকদের জন্য খোলা থাকে এই দ্বীপটি। জনবসতি কম হওয়ায় দ্বীপের বালি সাদা, আর চারিদিকের পানি স্বচ্ছ নীল। অনন্য এইসব প্রাকৃতিক সৌন্দর্যের অধিকারী হওয়ায়, প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক ভিড় করেন দারুচিনি দ্বীপে।

প্রতি বছরই সেন্ট মার্টিনসের জনপ্রিয়তা ক্রমাগত বেড়েই চলেছে। এই কোরাল দ্বীপটি ভ্রমণের খুঁটিনাটি নিয়েই তাই আমাদের আজকের আলোচনা। 

কিভাবে যাবেন 

সেন্ট মার্টিনস দ্বীপ বাংলাদেশের সর্বোচ্চ দক্ষিনে অবস্থিত। মূলত এখানে যাওয়ার দুইটি পথ আছে- একটি টেকনাফ থেকে অন্যটি কক্সবাজার থেকে। বর্তমানে আবহাওয়ার প্রতিকূলতার কারণে টেকনাফ থেকে যাওয়ার পথটি বন্ধ আছে। কাছাকাছি হওয়ায় অনেকেই চান কক্সবাজার এবং সেন্ট মারটিন্স একইসাথে ঘুরে আসতে। তাই সরাসরি কক্সবাজার থেকে সেন্ট মারটিন্সগামী জাহাজের জনপ্রিয়তা এখন ঊর্ধ্বমুখী। চাহিদার কারণে তৈরি হয়েছে উন্নতমানের আধুনিক কিছু ক্রুজ জাহাজও।

জনপ্রিয় এই জাহাজগুলোতে সাধারণ চেয়ার থেকে শুরু করে ভি আই পি কেবিন পর্যন্ত থাকার ব্যবস্থা আছে। সাধারণত এই ক্রুজগুলো সম্পূর্ণভাবে শীততাপ নিয়ন্ত্রিত হয় এবং সব ধরনের সুযোগ সুবিধা জাহাজের মাঝেই পাওয়া যায়। আরামের সাথে সেন্ট মারটিন্স দ্বীপে ঘুরে আসতে চাইলে এই ক্রুজ জাহাজগুলোর তুলনা হয়না। সেন্ট মার্টিনস এর বিশেষ ক্রুজ জাহাজগুলো বুক করতে দেখে নিতে পারেন গোযায়ান। তাঁদের প্লাটফরমে ফ্লাইট এবং হোটেলের পাশাপাশি আছে দেশ বিদেশের নানা ধরনের ট্যুরও। সম্পূর্ণ অনলাইনে জাহাজের ছবি, দাম, সুযোগ সুবিধা ইত্যাদি দেখে বুক করে ফেলতে পারবেন নিজের ক্রুজ।

কোথায় ঘুরবেন 

মাত্র ৩ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে তৈরি সেন্ট মার্টিনস দ্বীপ। তাই কয়েক ঘণ্টা হাঁটলেই পুরো দ্বীপটি ঘুরে দেখা যায়। সারাদিন সমুদ্র সৈকতে কাটানোই এখানে মূল করণীয়। তাছাড়াও আছে কিছু অবসর অ্যাক্টিভিটি। দ্বীপ দেখার কাজটা আরও আরামদায়ক করতে সেখানে পাওয়া যায় বাইসাইকেল। মোটরের যানবাহন না থাকায় সাইকেল এখানে বেশ জনপ্রিয়। কয়েক ঘণ্টার জন্য এই সাইকেল ভাড়া করে ঘুরে দেখা যায় সমগ্র দ্বীপ।

সেন্ট মার্টিনস মূল দ্বীপের কিছুটা দূরেই আছে আকারে আরো ছোট ছেড়া দ্বীপ। নির্জন ছেড়া দ্বীপের পানি আরো বেশি স্বচ্ছ এবং নীল। তাই সেন্ট মার্টিনস ঘুরতে গেলে একবার এই ছোট্ট দ্বীপটি ঘুরে আসা উচিত। সাধারণত নৌকায় করে যেতে হয় এই দ্বীপে। তবে ভাটার সময় সাইকেলেও চলে যাওয়া সম্ভব।

সেন্ট মারটিন্স দ্বীপে নতুন আরেকটি আকর্ষণ এখন স্কুবা ডাইভিং। পানির নিচে কোরাল দ্বীপের আসল সৌন্দর্য দেখার জন্য স্কুবা ডাইভিং এর জুড়ি নেই। তাছাড়া সেন্ট মারটিন্স দ্বীপে বেড়াতে গেলে অন্যতম কাজ হল সমুদ্রপাড়ে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা।

ঘুরাঘুরি ছাড়াও বিভিন্ন সামুদ্রিক মাছের শুটকি, ঝিনুকের তৈরি গহনা, আচার ইত্যাদি কিনতে পাওয়া যায় দ্বীপটিতে। কিছু স্যুভেনির ঘরে ফেরত আনতে চাইলে এগুলোও কিনে নিতে পারেন স্থানীয় বাজার থেকে।

কি খাবেন 

ঠিক সমুদ্রের পাশে থাকলে সামুদ্রিক মাছ খাওয়াই বেশি মানায়। সেন্ট মার্টিনস এর অন্যতম বৈশিষ্ট্য হল তাজা সামুদ্রিক মাছ। রেস্টুরেন্টে গিয়ে তাজা মাছ পছন্দ করে সেইটাই বারবিকিউ করে খাওয়ার সুযোগ আছে এখানে। কোরাল, রূপচাঁদা, পোয়া, টুনা, সুন্দরি ইত্যাদি মাছ এখানে সবচেয়ে জনপ্রিয়। মাছগুলো তরকারি হিসেবে অথবা ভেজে খাওয়ার সুযোগ আছে রেস্টুরেন্টে। সমুদ্রের পাঁড়ে আরও পাওয়া যায় সুস্বাদু ডাব, কাকরা, চিংড়ি মাছের মাথা ইত্যাদি স্থানীয় খাবার। খাবারের অনেক রেস্টুরেন্ট আছে সেন্ট মার্টিনস এ এবং সবগুলোতেই তাজা মাছের প্রদর্শনি থাকে।

রেস্টুরেন্টে যেতে না চাইলেও বেশিরভাগ হোটেলেই সুযোগ থাকে বারবিকিউ-এর। সমুদ্রপাড়ে বসে তাজা মাছের বারবিকিউ খাওয়ার অনুভূতিটা অসাধারণ।

এই মৌসুমই সেন্ট মারটিন্স ঘুরে আসার সেরা সময়। তাই দেরি না করে এখনই পরিকল্পনা করে ফেলুন আপনার স্বপ্নের ভ্রমণের। ভ্রমণ চলুক বাধাহীন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews