কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাগারপাড়ার আয়োজনে তিন ব্যাপি ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট (সিএসএডব্লিউএম, ডিএই পার্ট) প্রকল্পের আওতায় গতকাল এ মেলার উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপপরিচালক কৃষিবিদ মোঃ মোশাররফ হোসেন। এ উপলক্ষে সকাল এগারোটায় র্যালি বের হয়।
পরে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার। এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশিক্ষণ কর্মকর্তা আবু তালহা,
বাঘারপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সাইয়েদা নাসরিন জাহান, সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইয়ামিন হুসাইন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফকির তাইজুল ইসলাম প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহাম্মেদসহ বিভিন্ন এলাকা থেকে আগত কৃষকবৃন্দ।

Leave a Reply