1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর চৌগাছায় আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা ওসিসহ আহত ৭ একজন হাসপাতালে ভর্তি

  • মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ২৪৩ বার পড়া হয়েছে

যশোর চৌগাছায় আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা ওসিসহ আহত ৭ একজন হাসপাতালে ভর্তি

যশোর অফিস:

যশোরের চৌগাছা উপজেলার মাকাপুর গ্রামে নিয়মিত মামলার এক আসামিকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে।এতে চৌগাছা থানার ওসিসহ পুলিশের সাতজন সদস্য আহত হন। গুরুতর আহত এক এএসআইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পুলিশ জানায়, আজ মঙ্গলবার সন্ধ্যায় এসআই মেহেদী হাসান মারুফ ও এসআই উত্তমের নেতৃত্বে পুলিশের একটি দল মাকাপুর গ্রামে অভিযান চালিয়ে সিয়াম নামে এক আসামিকে গ্রেপ্তার করে। এ সময় স্থানীয় কিছু দুষ্কৃতিকারী পুলিশের কাজে বাধা দেয় এবং আসামিকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।

খবর পেয়ে চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে আসামিকে নিয়ে ফেরার সময় ফের হামলার শিকার হন তারা। এতে ওসিসহ সাতজন পুলিশ সদস্য আহত হন। গুরুতর আহত এএসআই লাভলুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.আনোয়ারুল আবেদীন জানান, আহত সাত পুলিশ সদস্য চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। তাদের মধ্যে একজনের মাথায় গুরুতর আঘাত পাওয়ায় তাকে ভর্তি রাখা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন জানান, আসামি সিয়ামকে থানায় আনা হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা এবং পুলিশের উপর হামলার অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews