1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

শীর্ষ সন্ত্রাসীদের সহযোগী যশোরে সাদী হত্যা মামলায় চার সন্ত্রাসী গ্রেফতার

  • মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

শীর্ষ সন্ত্রাসীদের সহযোগী
যশোরে সাদী হত্যা মামলায় চার সন্ত্রাসী গ্রেফতার

যশোর অফিস :

যশোর শহরের রেলগেট মডেল মসজিদ পাড়ার মীর সাদি হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৪ জনকে আটক করেছি ডিবি পুলিশ। সোমবার রাতে যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভুঁইয়ার নেতৃত্বে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ৪ সন্ত্রাসীকে হত্যাকাণ্ড সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ এর জন্য ৭ দিন করে রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

আটক শীর্ষ সন্ত্রাসীরা হচ্ছে , শহরের বেজপাড়া চোপদার পাড়ার জাহাঙ্গীর হোসেনের ছেলে সাইফুল ইসলাম অভি, রেলগেট কলাবাগান এলাকার আবুল বাশার মোল্লার ছেলে তুহিন মোল্লা, নাজির শংকরপুর হাজারী গেট এলাকার মিন্টু রহমানের ছেলে তানভীর রহমান ও চঁাচড়া রায়পাড়ার মৃত বিল্লাল হোসেনের ছেলে বিপ্লব হোসেন।

যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভূঁঞা সাংবাদিকদের বলেছেন, ১৭ মার্চ রাতে রেলগেট মডেল মসজিদ পাড়ায় নিজ বাড়িতে সন্ত্রাসীদের হাতে খুন হন ব্যবসায়ী মীর সাদি। তিনি একই এলাকার মীর শওকত আলীর ছেলে। এ ঘটনায় নিহতের মা কামরুন্নাহার দুই জনের নাম উল্লেখসহ অপরিচিত ৫/৭ জনকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন।

তিনি আরো বলেন,ডিবি পুলিশের একটি টিম শহরের পুলেরহাট, শংকরপু্র, চঁাচড়া রায়পাড়া ও মুড়লিতে অভিযান চালিয়ে মীর সাদী হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে আটক করা হয়। তারা মীর সাদি হত্যাকাণ্ডে ট্যাটু সুমন ও মেহেদীকে সহায়তা করেছিলো। হত্যাকাণ্ডের পরপরই পুলিশী গ্রেফতার এড়াতে তারা এলাকা ছেড়ে আত্মগোপন করেছিলো।

আটককৃ সন্ত্রাসীদের মধ্যে তুহিন মোল্লার বিরুদ্ধে ২৯টি, সাইফুল ইসলাম অভির বিরুদ্ধে ১টি, বিপ্লব হোসেনের বিরুদ্ধে ৩টি এবং তানভীর রহমানের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews