1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর আইনজীবী সমিতির নির্বহী কমিটির সভায় সিদ্দান্ত মক্কেলের টাকা আত্মসাতের ঘটনায় অভিযুক্ত অ্যাড. হাদিউজ্জামান সোহাগকে সাময়িক বরখাস্ত

  • সোমবার, ৫ মে, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

যশোর আইনজীবী সমিতির নির্বহী কমিটির সভায় সিদ্দান্ত মক্কেলের টাকা আত্মসাতের ঘটনায় অভিযুক্ত অ্যাড. হাদিউজ্জামান সোহাগকে সাময়িক বরখাস্ত

যশোর অফিস :

যশোরে আসামি জামিন করিয়ে দেয়ার কথা বলে টাকা আত্মসাতের অভিযোগের সত্যতায় আইনজীবী হাদিউজ্জামান সোহাগকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সাথে আইনজীবী সমিতি থেকে কেন স্থায়ীভাবে বহিস্কার করা হবে সে মর্মে ৭ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। গতকাল রোববার সমিতির নির্বাহী কমিটির এক সভায় এ সিদ্দান্ত গ্রহন করা হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, যশোর আইনজীবী সমিতির সদস্য নব কুমার কুন্ডু দ্রুত বিচারক আইনের একটি মামলায় আটক ও কারাগারে অন্তরীন ছিলেন। এ মামলায় জামিন করানোর জন্য তার স্বজনরা নব কুমার কুন্ডুর সহকর্মীদের সরনাপন্ন হন। বেশ কয়েকজন আইনজীবী নব কুমারকে জামিন করাতে ব্যর্থ হলে হতাশ হয়ে পড়েন পরিবারের সদস্যরা। এক পর্যায়ে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহানুর আলম শাহিনের দারস্ত স্বজনেরা।

অ্যাডভোকেট শাহিনে জুনিয়র হাদিউজ্জামন সোহাগের সাথে নব কুমারের জামিনের বিষয় নিয়ে স্বজনদের আলোচনা হয়। নব কুমারকে জামিন করাতে তারা ৫ লাখ টাকা দাবি করেন স্বজনদের কাছে। দাবি অনুযায়ী অ্যাডভোকেট শাহিনের চেম্বারে গিয়ে হাদিউজ্জামান সোহাগের হাতে ৫ লাখ টাকা বুঝিয়ে দেয়া হয়।

এরমধ্যে সাধারণ সম্পাদক শাহিন গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নব কুমারের জামিনের ব্যপারে আর কোন পদক্ষেপ নেননি হাদিউজ্জামান সোহাগসহ তার সেরেস্তার লোকজন।

পরবর্তীতে নব কুমার জামিনে মুক্তি পেয়ে তার স্বজনদের কাছ থেকে টাকা নেয়ার বিষয়টি জানতে পারেন। হাদিউজ্জামান সোহাগের কাছে টাকা ফেরত চায়লে তিনি দিতে অস্বীকার করেন। টাকা আদায়ে ব্যর্থ নব কুমার কুন্ডু চলতি বছরের ১৫ জানুয়ারি আইনজীবী সমিতিতে একটি অভিযোগ দেন। আইনজীবী সমিতির নির্বাহী কমিটির সভায় এ অভিযোগের বিষয়য়ে তিন সদস্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

এ কমিটি তদন্ত শেষে টাকা নেয়ার বিষয়টি প্রমাণিত হওয়ায় প্রতিবেদনের নব কুমার কুন্ডুকে ৫ লাখ টাকা ফেরত দেয়ার সুপারিশ করা হয়। এ রিপোর্টের উপর শুনানি শেষে টাকা ফেরত দেয়ার জন্য নির্বাহী কমিটির সিদ্দান্ত অনুযায়ী অ্যাডভোকেট সোহাগকে নোটিশ দেয়া হয়। এরমধ্যে পাবলিক প্রসিকিউটর (পিপি) সৈয়দ সাবেরুল হক সাবু উভয়ের উপস্থিতিতে একটি মীমাংসা করে দেন।

সেদিনের মীমাংসাং নব কুমারকে ৩ লাখ টাকা দেয়ার কথা থাকলেও সোহাগ তা দেননি। গতকাল সমিতির সভায় সোহাগকে দেয়া নোটিশের জবাবের শুনানি অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে জবাব সন্তোষজনক না হওয়ায় ও পূর্বের মীমাংসার শর্ত অনুযায়ী নব কুমারকে সময়মত ৩ লাখ টাকা ফেরত না দেয়ায় সাময়িক বহিস্কারের সিদ্দান্ত গ্রহন করা হয়েছে। একই সাথে কেন সমিতির সদস্য পদ থেকে স্থায় বহিস্কার কার হবেনা সে মর্মে ৭ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews